আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়না

Cricket-IPL-KKR : হর্ষিতের বিকল্প নিয়ে এখনো অনিশ্চিত কেকেআর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। এবার তিনি আইপিএল থেকেও ছিটকে গেলেন। তার বদলি হিসেবে কাকে খেলাবে নাইট টিম মানেজমেন্ট সেটা এখনো অনিশ্চিত । দুই ফাস্ট বোলারকে ডাকা হয়েছে নাইটদের ট্রায়ালে।

উল্লেখ্য ২০২৬ মরশুমের আইপিএল শুরু হতে বাকি আর মাত্র আট দিন। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৯ শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগে দলের অন্যতম প্রধান অস্ত্র হর্ষিত রানার বিকল্প ঠিক করে উঠতে পারেননি অভিষেক নায়াররা । প্রথমে দুই ফাস্ট বোলারকে ট্রায়ালে ডাকা হয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা কে এম আসিফ এবং সিমরঞ্জিত সিং।তাদেরকে ট্রায়ালে দেখেছেন নাইট কোচ অভিষেক নায়ার । এবার দেখা হয়েছে মুম্বইয়ের হয়ে খেলা আকাশ মাধওয়াল, বেঙ্গালুরুর হয়ে খেলা নভদীপ সাইনিকে। তাদেরকেও নেটে বোলিং করানো হয়েছে । তবে এই চার ক্রিকেটারের মধ্যে কাকে হর্ষিত রানার বিকল্প হিসেবে নেওয়া হবে সেই নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

চোটের কারণে হর্ষিত রানাকে অস্ত্রোপচার করাতে হয়েছে । তিনি খেলার মতো জায়গায় নেই। সম্প্রতি বিসিসিআই এর নমন আওয়ার্ডস অনুষ্ঠানে তাকে ক্রাচ নিয়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। এবার নাইটদের হয়ে তার বদলে কাকে নেওয়া হয় ?সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *