Cricket-India-Pakistan : পাকিস্থান ম্যাচ বয়কট করলেও , শ্রীলঙ্কায় যাবেন সূর্যরা !
কিউ ইন্ডিয়া বাংলা:- আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ ভারতের বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচ বয়কট করার ঘোষণা করেছে পাকিস্তান । তারা এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানিয়েছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা খেলবে না। তবুও কলম্বোর স্টেডিয়ামে উপস্থিত থাকবে ভারতীয় দল। কিন্তু পাকিস্থান ম্যাচ বয়কট করার পরেও কেন শ্রীলঙ্কায় যাবে ভারত ? জেনে নিন আসল কারণটা ।
পাকিস্তান ম্যাচ টি যদি না খেলে ওয়াকওভার দেয় নিয়ম অনুযায়ী ২ পয়েন্ট পাবে ভারত। সেই ২ পয়েন্ট মাঠে উপস্থিত না হলে পাবে না ভারত । নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করতে হবে তাদের । তারপর আইসিসি দ্বারা নিযুক্ত ম্যাচ রেফারি চূড়ান্ত অনুমতি না দেওয়া পর্যন্ত ভারতীয় দলকে মাঠে থাকতে হবে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, যদি দুই দলের মধ্যে কোনো দল যদি ম্যাচ বয়কট করার ঘোষণা করে তবে অপর দল মাঠে উপস্থিত থাকলে তবেই ২ পয়েন্ট পাওয়া যাবে । নয়তো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে । এমনকি শাস্তির মুখেও পড়তে হতে পারে ।
টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্থান এর নাটক ক্রমশ দিন দিন বেড়েই চলেছে। সরকারি ভাবে ঘোষণা না করলেও, প্রাথমিকভাবে তারা পুরো বিশ্বকাপ বয়কট এর কথা বলেছিলেন । তারপর তারা জানালেন বিশ্বকাপ তারা খেলবেন , শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবেন তারা । আবার তারা বিশ্বকাপের জন্য দেশের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রাখলেন , সর্বশেষে আজকে এক্স হ্যান্ডেলে পাকিস্থান সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট এর ঘোষণা করা হলো। বিশ্বমঞ্চে নিজেদেরকে হাসির খোরাক বানিয়ে ফেলছে তারা। এবার সবথেকে দামী প্রশ্ন যদি সেমিফাইনাল বা ফাইনালে তারা মুখোমুখি হয় তারা তখন কী করবে ?
