আজকের দিনেখেলাভারত

Cricket : সাম্মানিক ডি.লিট পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে  সাম্মানিক ডক্টরেট  দিতে চলেছে পুণের অজিঙ্কা ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি । শনিবার ২৪ শে জানুয়ারি দশম সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ককে এই সম্মান দেওয়া হবে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ক্রিকেটে রোহিতের ‘অতুলনীয় অবদান’এবং ‘নেতৃত্বের দৃষ্টান্তে’র স্বীকৃতিকে সম্মান জানানোর জন্য সাম্মানিক ডিলিট দেওয়া হবে । সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর ড. অজিঙ্কা ডিওয়াই পাটিল।

৩৮ বছর বয়সি রোহিত শর্মা ইতিমধ্যে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত।  একদিনের ক্রিকেটে এখন শুধু খেলোয়াড় হিসাবে দেশের হয়ে মাঠে নামছেন। খেলছেন আইপিএলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *