খেলাআজকের দিনেভারত

Cricket : প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কত নম্বরে খেলবেন ঈশান কিষান….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ঈশান কিষান শেষ বার ভারতের জার্সিতে খেলেছিলেন ২০২৩-এর নভেম্বরে। সেই ম্যাচের ২৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে ঈশান কিষানের। কাল ২১ শে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সূর্যকুমার যাদব জানালেন, খেলবেন ঈশান। তিনি ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাটিং নামবেন সাংবাদিক সম্মেলনে এটাও জানালেন সূর্যকুমার যাদব । ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে জাতীয় দলে নেওয়া হয়েছে এক সময়ের ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশানকে। তিলক বর্মা চোট পাওয়ায় সেখানেই ঈশানকে নামানো হবে বলে জানিয়েছেন সূর্যকুমার।

ভারত অধিনায়ক বলেন, “ঈশান তিনে ব্যাট করবে। কারণ ও বিশ্বকাপ দলের সদস্য। ওকে সকলের আগে দলে নেওয়া হয়েছে। তাই ওর সুযোগ প্রাপ্য। গড় দেড় বছরে ভারতের হয়ে ঈশান খেলেনি। সেই সময় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল খেলেছে।
ভারত অধিনায়ক সূর্যকুমারের নিজের ব্যাটে রানের খরা চলছে সে প্রসঙ্গে তিনি বলেন “আমি রানে নেই ঠিকই। কিন্তু নিজের পরিচয় বদলাতে পারব না। গত তিন-চার বছর ধরে যা করে আসছি সেটাই করব। ওটাতেই সাফল্য পেয়েছি। আলাদা করে কিছু করব না । পারফরম্যান্স ভাল হলে খুশি হব। খারাপ হলে আমার নতুন চিন্তা ভাবনা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *