CPIM-TMC : তৃণমূলকে আটকাবে ভোট বিজেপিতে দিয়েছে বামপন্থীরা, প্রবীন বাম নেতার মন্তব্যে রাজ্যে শোরগোল !
কিউ ইন্ডিয়া বাংলা :- প্রবীন বাম নেতা অর্থ শিলিগুড়ির প্রাথমিক অশোক ভট্টাচার্যের মন্তব্যে বিতর্ক রাজ্য জুড়ে। তৃণমূলকে আটকানোর জন্য বিগত কয়েকটি নির্বাচনে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়ে এসছেন দাবি করলেন তিনি । দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূল এই অভিযোগ করে আসছিল। সিপিএমের এই প্রবীণ নেতার মন্তব্য তৃণমূলের অভিযোগকেই ঘুরিয়ে মান্যতা দিল। শিলিগুড়ির সমাবেশে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন অশোক ভট্টাচার্য।
সূত্রের খবর শিলিগুড়ির এক সমাবেশে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেছেন ” পরিবর্তন করতে হলে বামপন্থীদের এক হতে হবে । খুব দুঃখের সাথে আপনাদের সামনে কথাটা বলছি । বিগত তিনটি নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন। এবার কোনমতেই এই ভুলটা করবেন না ” । তিনি বলেন “পশ্চিমবঙ্গের নতুন সূর্যের উদয় হবেই আমরা সেটা সৃষ্টি করতে পারব আমরা ঘুরে দাঁড়াবোই ।” শিলিগুড়ির একটি দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি । প্রসঙ্গত শনিবারই রাজ্যের ব্রিগেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর সভায় দেখা গিয়েছে বামফ্রন্ট ঘনিষ্ঠ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কে । আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে তিনি প্রার্থী হতে পারেন সেই জল্পনা চলছে । সামনে নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার প্রতিটি মানুষই এই সময় পরিবর্তন চায় ।সম্প্রতি সিপিএমের যুব সংগঠন থেকে রাজ্যের অন্যতম চর্চিত নেতা প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। এবং এরপর শনিবার ব্রিগেডে মোদীর সভায় দেখা গেল বামপন্থী চিকিৎসক নারায়ন বন্দোপাধ্যায় কে যিনি একসময় বামফ্রন্ট শিবিরের অত্যন্ত কাছের লোক ছিলেন । রাজ্যে বামফ্রন্টের অন্যতম হেভিওয়েট দুই মুখ যখন দল ত্যাগ করে তৃণমূল ও বিজেপিতে যোগ দিল সেই পরিস্থিতিতে অশোক ভট্টাচার্যের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ । তাহলে কি নির্বাচনের আগে সিপিএমের এই ক্ষয় হওয়াকে তিনি ভয় পাচ্ছেন ? আর তার থেকেই কি এই মন্তব্য উঠে গেল এই নিয়ে তীব্র আলোচনা চলছে বাংলার রাজনৈতিক মহলে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রবীণ মামনে তার মন্তব্য কে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, বাংলার মানুষ এবার সরাসরি বুঝতে পারল তাদের সঙ্গে কাদের সেটিং আছে ।
