পুলিশ আমলাদের পর একাধিক জেলা শাসককে এবার বদলি করল কমিশন
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই সম্পূর্ণ অ্যাকশন মোডে কমিশন । মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব এর বদলি দিয়ে শুরু , ধাপে ধাপে পুলিশের একাধিক বড়কর্তাদের অপসারণ করে নির্বাচন কমিশন। আজকেই পাঁচ জায়গার ডিআইজি কে বদলি করা হয়। এরপরই রাজ্যের ১১ জন জেলাশাসককে এবং দুইজন DEO কে অপসারণ করা হলো।
ভোটের সময় জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন জেলা শাসকরা । এস আই আর পর্বেও জেলার সম্পূর্ণ দায়িত্ব ছিল তাদের ওপর। এবার রাজ্যে নির্বাচনের প্রাক্কালে রাজ্যের ১১ জেলার ডিএমকে বদলি করা হলো। কোচবিহারের নতুন জেলাশাসক জিতিন যাদব। জলপাইগুড়ির নতুন জেলাশাসক সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক বিবেক কুমার। মালদার নতুন জেলাশাসক রজনবীর সিং কাপুর। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক আর অর্জুন। নদিয়াতেও জেলাশাসককে অপসারণ, নতুন দায়িত্বে শ্রীকান্ত পল্লি। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক শ্বেতা আগরওয়াল । কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডে। পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে দেওয়া হল কলকাতা উত্তরের দায়িত্ব। কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার। রোল অবজার্ভার রণধীর কুমারকে করা হল দক্ষিণ কলকাতার DEO। উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া। দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি। দার্জিলিঙের নতুন জেলাশাসক হরিশঙ্কর পানিক্কর। আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হলেন বালাসুব্রহ্মণ্যম।
শীর্ষ আমলা, পুলিশ আধিকারিক , ডিআইজি এরপর জেলাশাসকদের এই বদলি নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।
