বাড়ল বাণিজ্যিক ও গৃহস্থালির গ্যাসের দাম
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:-মধ্যপ্রাচ্যের সংঘর্ষের আঁচ এবার সরাসরি পড়ল ভারতীয়দের রান্নাঘরে । এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল গৃহস্থালি ও বাণিজ্যিক গ্যাসের দাম । প্রসঙ্গত ভারতের সমস্ত এলপিজি পণ্য বাইরের দেশ থেকে আমদানি করতে হয় । এই মুহূর্তে যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলি পরিস্থিতির উত্তপ্ত । বন্ধ রয়েছে হরমুজ প্রণালী । এর ফলেই গৃহস্থালির গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়লো ৬০ টাকা । বাণিজ্যিক গ্যাসে বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা।
প্রসঙ্গত গৃহস্থালির গ্যাসের দাম আগে ছিল ৮৭৯ টাকা । ৬০ টাকা বেড়ে কলকাতায় গ্যাসের নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাস এর সিলিন্ডার আগে পাওয়া যেত ১৮৭৫ টাকা ৫০ পয়সা সেই দাম এখন বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের চাপ এসে পড়ল ভারতে দেশের মানুষ জন এতে প্রভাবিত হলেন । যুদ্ধের প্রভাবে সবে গ্যাসের দাম বেড়েছে আরো বাদবাকি জিনিসের দাম কতটা বাড়ে সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন সকলে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান । চীন এবং রাশিয়া ছাড়া অন্য কোন দেশের জাহাজ দিয়ে যেতে দেওয়া হচ্ছে না । বিন্দুরের রাগের খবর পাওয়া গিয়েছিল দশটি পণ্যবাহী জাহাজ উড়িয়ে দিয়েছিল ইরান । এই পরিস্থিতিতে প্রতিমুহূর্তে তেল এবং এলপিজি যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা।
রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটাররা দাবি করেন তাদের কাছে মাত্র চার থেকে পাঁচ দিনের স্টক রয়েছে । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা এসেছে ২১ দিনের আগে নতুন করে সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না। অর্থাৎ একটি সিলিন্ডার বুক করার ২১ দিন পরে গ্রাহকরা পরবর্তী সিলিন্ডার বুক করতে পারবেন। আগেই নতুন করে ডবল সিলিন্ডারের কানেকশন দেওয়ার সিদ্ধান্ত সাময়িকভাবে বাতিল করা হয়েছিল এবার গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে নতুন এই নির্দেশিকা এল ।
সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন দেশে তেল ও গ্যাসের পর্যাপ্ত স্টক রয়েছে । যুদ্ধের প্রভাব পড়বে না। এরই মধ্যে গ্যাসের এই দাম বৃদ্ধি হলো। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হওয়ার লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না । সেকারণে চিন্তা বাড়ছে ।
