আজকের দিনেতিলোত্তমা

College : স্কটিশ চার্চ কলেজ হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কলকাতার স্কটিশ চার্চ কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক, কলকাতায় পড়াশোনা করলেও আদতে সে ত্রিপুরার বাসিন্দা । কলেজের হোস্টেল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় । পরে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে  ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরার বাসিন্দা এই ছাত্রী, স্কটিশ চার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । কলেজেরই হোস্টেলে থাকতেন তিনি । গত ২৪ শে জানুয়ারি কলেজ হোস্টেলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন । তাকে ওই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আইসিউতে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে । পুলিশি তদন্তে প্রাথমিক যে তথ্য উঠে এসেছে, বিষক্রিয়ার জেরেই ওই ছাত্রীর মৃত্যু ঘটে, তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে ।ওই ছাত্রী নিজে বিষ পান করেছিলেন কিনা ? সেটা প্রশ্ন উঠছে। এর পাশাপাশি পুলিশ এটাও খতিয়ে দেখছে যে ওই ছাত্রীটি মানসিক অবসাদে ভুগছিলেন কিনা । ঘটনার জেরে ওই হোস্টেলের অন্যান্য ছাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তার পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে । এই মৃত্যুর পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং খুব শীঘ্রই এর কারণ খুঁজে প্রকাশ্যে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *