আজকের দিনেখেলা

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের মন্দিরে যাওয়ার ঘটনায় কীর্তি আজাদের মন্তব্যের পাল্টা কোচ গম্ভীর – ঈশানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত । এবং ট্রফি জয় এর পর ট্রফি হাতে মন্দিরে গিয়েছিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীর, তাদের সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ । তিনি বলেছেন বিশ্বকাপ ট্রফি নিয়ে শুধু মন্দিরে কেন ? প্রাক্তন এই ক্রিকেটারের মন্তব্যের পাল্টা দিয়েছেন হেডকোচ গৌতম গম্ভীর । ঘটনায় বিরক্ত প্রকাশ করেছেন বিশ্বকাপের দলে থাকা ঈশান কিষানও।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপ জয়ের রাতেই । টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মন্দিরে গিয়েছিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং গৌতম গম্ভীর । তাদের সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ ট্রফি নিয়ে এহেন ধর্মীয় আচরণ ধীরে প্রশ্ন তোলেন ১৯৮৩ এর বিশ্ব জয়ী ভারতীয় কীর্তি আজাদ। তার প্রশ্ন এই ট্রফি ভারতের সমস্ত ধর্মাবলম্বী মানুষের। কেন একটি নির্দিষ্ট ধর্মের উপাসনাস্থলে তাকে নিয়ে যাওয়া হবে ? এই বিষয়ে কীর্তি আজাদকে তোপ দেগেছেন গৌতম গম্ভীর। তিনিই বলেন ” এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে নেই। ভারত বিশ্বকাপ জিতেছে সেটা বিরাট ব্যাপার। সেটাকেই সেলিব্রেট করুন। এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনার দরকার নেই । কারণ এই ধরনের মন্তব্য ১৫ জন ক্রিকেটারের পরিশ্রমকে ছোট করে দেখে । আমরা অনেক লড়াই করে বিশ্বকাপ জিতেছি । আর আপনি এই ধরনের মন্তব্য করে নিজেদের প্লেয়ার, নিজেদের টিমকে ছোট করছেন । যা একেবারেই উচিত নয় ” । কোচ গম্ভীর এর পাশাপাশি একদা তার সতীর্থ হরভজন সিংহ এই ঘটনায় ক্রুদ্ধ । তিনি বলেন ” এটা নিয়ে উনি রাজনীতি করেছেন দেখে খারাপ লাগছে। একটা দল ট্রফি মন্দিরে, মসজিদে, গির্জায় যেখানে খুশি নিয়ে ঘুরে, যদি কেউ ঈশ্বরের কাছে কিছু চেয়ে প্রার্থনা পূরণ হয় তাহলে সমস্যা কোথায় ? মনে হয় উনি খেলার থেকে রাজনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছেন । দেশ বিশ্বকাপ জিতেছে সেলিব্রেট করুন কিন্তু আপনি রাজনীতিতে ব্যস্ত। ঈশ্বর আলাদা হতে পারে কিন্তু পথ তো একই । কারো বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়” । এই ঘটনা নিয়ে ঈশান কিষানকে প্রশ্ন করা হলে তিনিও বিরক্তি প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন” আমরা কষ্ট করে বিশ্বকাপ জিতলাম একটু ভালো প্রশ্ন করুন । কীর্তি আজাদ কি বললেন তাতে আমি কি বলবো । ভালো প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন কেমন মজা হল ” ?

প্রসঙ্গত নিজের এক্স পোস্টে ফিরতি আজাদ লিখেছিলেন ” ভারতীয় দলের জন্য ১৯৮৩ সালে আমরা কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলাম । সেই দলে হিন্দু মুসলিম শিক্ষা সব ধর্মের ক্রিকেটার ছিলেন । আমরা ট্রফি এনেছিলাম আমাদের সকলের জন্মভূমি ভারতে । কিন্তু আজ বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি নির্দিষ্ট ধর্মের ভিকট্রি ল্যাপ হচ্ছে ” ।

প্রাক্তন এই বর্ষীয়ান ক্রিকেটার কীর্তি আজাদের মন্তব্যের কারণে ক্রুদ্ধ প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করার পর থেকে তিনি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *