আইপিএলেও বহাল থাকছে বোর্ডের ফতোয়া, নিয়ম ভঙ্গ করলে খেলোয়াররা পাবেন শাস্তি
কিউ ইন্ডিয়া বাংলা :- বেশ কয়েক বছর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বেশ কিছু নতুন নিয়ম তৈরি করেছিল বিসিসিআই । সেই নিষেধাজ্ঞা এবার আইপিএলের সব দলের খেলোয়াড়দের ক্ষেত্রেও বলবৎ থাকছে । যত বড় তারকা ক্রিকেটার হন না কেন নির্দেশ মানতে হবে সকলকে। টিম বাসে করে মাঠে যেতে হবে ,সঠিক সংখ্যার জার্সি পড়তে হবে এছাড়া একাধিক নিয়ম রয়েছে বোর্ডের ।
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল ৪৫ দিনের কম কোনো সফরে পরিবারের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা । তার বেশি সময়ের সফরে ১৪ দিন সঙ্গে থাকতে পারবে পরিবার তাছাড়া সকলকে টিম বাস ব্যবহার করতে হবে। আইপিএলেও ক্রিকেটারদের জন্য সেই একই নিয়ম থাকছে । নিজেদের শহরে খেলা থাকলে আগে অনেকে নিজস্ব গাড়ি ব্যবহার করে স্টেডিয়ামে যেতেন এবার থেকে টিম বাসে করেই তাদেরকে মাঠে যেতে হবে। ক্রিকেটারদের পরিবারের সদস্যরা ড্রেসিং রুমে ঢুকতে পারবেন না এমনকি অনুশীলনের সময়ও তাদের মাঠে ঢোকা নিষেধ । ম্যাচ দেখতে হবে নির্দিষ্ট আসন থেকে । পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নির্দিষ্ট সংখ্যার জার্সি পরতে হবে । জার্সি সংখ্যায় যদি কোন ধরনের পরিবর্তন হয় তাহলে সেই কথা বোর্ডকে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। অন্যথায় শাস্তি পেতে হবে ।
ক্রিকেটারদের অনুশীলন করার জন্য নির্দিষ্ট দুটি পিচ দেওয়া হবে । প্রসঙ্গত আগামী ২৮ শে মার্চ থেকে এবারের আইপিএলে ঢাকে কাঠি পড়বে । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ ।
