ভারতআজকের দিনেবাংলার আয়না

নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ।তার আগেই নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা । মহারাষ্ট্রের সঙ্গে উত্তরবঙ্গ নতুন করে যোগ হল রেল পথে। গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার থেকে চালু হয়ে গেল আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস। এটি পশ্চিম ভারত ও পূর্বভারতকে যোগ করবে।

রেল সূত্রের খবর, পানভেল–আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস ১১০৩১ নম্বর ট্রেন হিসেবে চলাচল করবে। বিপরীত দিকে এটি ১১০৩২ নম্বর ট্রেন হিসেবে চলবে। দীর্ঘ যাত্রাপথে ট্রেনটি দানাপুর হয়ে চলবে। মোট ২,৩৭৭ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন । পুরো দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে । আলিপুরদুয়ার ও পানভেল দুই দিক থেকেই ট্রেনটি সপ্তাহে একদিন করে চলবে । যাত্রাপথে ট্রেনটি মোট ৩৫টি স্টেশনে থামবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে রয়েছে কল্যাণ, নাসিক রোড, জলগাঁও ও ভুসাভাল। এছাড়াও ট্রেনটি ইটারসি, জবলপুর ও প্রয়াগরাজ চেওকি হয়ে যাবে। পূর্ব অংশে কাটিহার, নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও ট্রেনটি থামবে বলে জানা গেছে । ট্রেনটিতে মোট ২২টি কোচ থাকছে। সংরক্ষিত যাত্রীদের জন্য ৮টি স্লিপার শ্রেণির কোচ থাকবে। সাধারণ যাত্রীদের জন্য ১১টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে। এছাড়া একটি প্যান্ট্রি কার এবং দুটি লাগেজ ও গার্ড ব্রেক ভ্যানও থাকবে। ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য ১,০৩৫ টাকা। জেনারেল কোচের যাত্রীভাড়া মাথাপিছু ৪৪৭ টাকা । রাস্তার দূরত্ব হিসাবে আধুনিক এই ট্রেনের ভাড়া অনেকটাই ভালো জানাচ্ছেন নাগরিক মহলের অধিকাংশ । নতুন এই ট্রেনটি বিভিন্ন অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ নতুন যোগাযোগ তৈরি করবে।ট্রেনটি বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে। এটি শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে মহারাষ্ট্রের পানভেলে পৌঁছানোর কথা। ফেরার পথে ট্রেনটি সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে পানভেল থেকে ছাড়বে। এটি বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আলিপুরদুয়ারে পৌঁছাবে।

প্রসঙ্গত মধ্যবিত্ত পরিবারের যাত্রীদের কথা মাথায় রেখে রেলমন্ত্রকের এই ট্রেন চালু করার ভাবনা বলে জানিয়েছে রেলমন্ত্রক। এর আগে শিয়ালদহ থেকে বেনারস যাওয়ার জন্য অমৃত ভারত এক্সপ্রেস চালু করেছিল কেন্দ্র । এবার উত্তরবঙ্গের নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মহারাষ্ট্রের পানভেল অবধি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *