Baruipur :ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বারুইপুর থানায় ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই ….
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ইতিমধ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের বিধানসভার ভোটগ্রহণ হবে । সমস্ত রাজনৈতিক দল তাদের অধিকাংশ প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। নির্বাচনকে পাখির চোখ করে প্রচারেও তারা জোর কদমে নেমে পড়েছেন । নির্বাচনে যাতে অশান্তি না হয় সেদিকে যথেষ্ট সতর্ক নির্বাচন কমিশন। বঙ্গ সফরে এসে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার হিংসামুক্ত ও অবাধ নির্বাচনের বার্তা দিয়েছিলেন । রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ও প্রকাশের পর প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছে কমিশন । প্রবাদ নির্বাচনের লক্ষ্যে এবার বারুইপুর থানায় পরিদর্শনে এলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বাড়ুই।
মূলত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারুইপুর থানায় আগমন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজির । তাকে বর্ণাঢ্যভাবে স্বাগত জানান বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের সঙ্গে ছিলেন বারুইপুর জেলার পুলিশ সুপার শুভ্রেন্দু কুমারও। নির্বাচনের প্রাক্কালে আজকে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি এবং পুলিশ সুপার। নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের বলে সূত্রের খবর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রেসিডেন্সির রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বাড়ুই এর বক্তব্য ” ভয়ভুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর “। বারুইপুরের পুলিশ সুপার বলেন ” ইতিমধ্যে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকা গুলিতে ১৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। ইতিমধ্যে রুট মার্চও চলছে”। তিনিও এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন।
বারুইপুর জেলা পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় বিগত নির্বাচন গুলিতে একাধিক রাজনৈতিক হিংসার খবর প্রকাশ্যে এসেছিল । বিরোধী দলের বেশ কয়েকজন কর্মীকে রাজনৈতিক কারণে খুন হতে হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল সেই সময় তাই এবারে সম্পূর্ণ হিংসা মুক্ত নির্বাচন করতে একাধিক কড়া পদক্ষেপের পথ বেছে নিয়েছে নির্বাচন কমিশন । সম্ভবত তারই অঙ্গ হিসেবে বারুইপুর থানায় এই পরিদর্শন ।
