আজকের দিনেখেলাভারত

Athletics : ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল জাতীয় রেকর্ডের মালিককে !‌ পুরোটা জানলে চমকে যাবেন…

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-ছিঃ ছিঃ। লজ্জার ঘটনা ঘটল আমাদের দেশে। চরম হেনস্থার শিকার হতে হল ভারতীয় অ্যাথলিটকে।   পোল ভল্টে জাতীয় রেকর্ডের মালিক দেব মীনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, দেবের পাশাপাশি নামিয়ে দেওয়া হয় তার সঙ্গী অ্যাথলিট কুলদীপ যাদবকে। তাঁদের পোল নিয়ে ট্রেনে উঠতে দেননি টিকিট পরীক্ষক।

ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের পানভেল স্টেশনে। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ’ খেলে বাড়ি  ফিরছিলেন দুই অ্যাথলিট। ফেরার পথে ভারতীয় রেলের এক টিকিট পরীক্ষক যে তাঁকে হেনস্থা করেছেন তা এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন দেব। ভিডিওয় বলেন, একটি ট্রেন থেকে তাঁদের নামিয়ে দিয়েছেন টিকিট পরীক্ষক। পানভেল স্টেশনে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন ধরার অপেক্ষা করছেন তাঁরা। ওই টিকিট পরীক্ষককে তাঁরা অনেক বুঝিয়েছেন যে, পোল তাঁদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তার পরেও তাঁদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। তাঁর প্রশ্ন, এভাবেই কি ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ব্যবহার করা হয়। তিনি জাতীয় রেকর্ডের মালিক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে নামেন। এই বিষয়ে রেলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রদেশের বাসিন্দা অ্যাথলিট দেব মীনা বিগত ২০২৫ সালের এপ্রিল মাসে ‘ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ’ এ ৫.৩৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েন।  বিশ্বরেকর্ডের ছুঁতে না পারলেও তার পারফরম্যান্স যথেষ্ট ভাল। সেই অ্যাথলিটকে এবার হেনস্থার শিকার হতে হলো। ভারতীয় অ্যাথলিটদের সাথে ট্রেনে হেনস্থার ঘটনা আগেও ঘটেছে । সমাজমধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন এই ধরনের হেনস্থা কবে বন্ধ হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *