Assembly Election 26 : ২০২৬ বিধানসভা নির্বাচনের লড়ছেনা কুড়মি সমাজ , কী বার্তা দিলেন সংগঠনের প্রধান অজিত মাহাতো ?
কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভা নির্বাচনে ভোটের জঙ্গলমহলের রাজনীতিতে নতুন জট সৃষ্টি হল । লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আগামী বিধানসভা নির্বাচন থেকে সরে আসছে অজিত মাহাতোর আদিবাসী কুড়মি সমাজ । তৃণমূলকে একটি ভোট নয়, এই সিদ্ধান্ত থেকে কার্যত সরে এসে নতুন কথা জানালেন দলের নেতা অজিত মাহাতো । তাদের আদিবাসী তালিকাভুক্ত করার কাজে তৃণমূল ও বিজেপির মধ্যে যারা সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তাদের পক্ষে থাকবে আদিবাসী কুড়মি সমাজ । এই শর্তের সময়সীমা ও বেঁধে দিয়েছে তারা ।
তৃণমূলকে একটি ভোট নয় সিদ্ধান্ত থেকে আদিবাসী কুড়মি সমাজ সরে আসলেও রাজনৈতিক মহলের অভিমত তারা বিজেপির দিকে ঝুকে। পুরুলিয়ার কোটশিলার কাছে যে কর্মসূচি ছিল তাদের ফ্রি কর্মসূচি শেষে এক নেতা বলেন কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে কেন্দ্র অন্তর্ভুক্ত করে দিলে তারা বিজেপিকে সমর্থন করবেন। সংগঠনের প্রধান অজিত মাহাতো বলেন ” রাজ্য সরকার আমাদের অনেক দাবি পূরণ করা বহুবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। আমরা বারবার বলেছি কমেন্ট জাস্টিফিকেশন পাঠাতে কিন্তু সেটাও করা হয়নি। সেই কারণে আমরা রেল অবরোধের কর্মসূচি নিয়েছিলাম । তৃণমূলকে একটিও ভোট নয় এই স্লোগান দিয়েছিলাম । এই মুহূর্তে আমাদের বক্তব্য এটাই যে রাজ্যে নির্বাচনী বিধি চালু হওয়ার আগে যে রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে আমরা তার পক্ষেই যাব । তৃণমূল বিজেপি আমাদের দাবি সমর্থন না করে যদি কোন তৃতীয় ফন্ট এগিয়ে আসে তাহলে আমরা তাদেরকে সমর্থন করব । এবার আমরা কোন ভোটে দাঁড়াবো না । “
ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজের এক্সিকিউটিভ কমিটির অন্যতম কর্মকর্তা চিকিৎসক সুজিত মাহাতো ও পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্যের সাধারণ সম্পাদক শুভেন্দু বলেন ” আমাদের যা বলার শনিবারের বৈঠকের পর বলবো ” । সংগঠনের অন্যতম কর্মকর্তা অনুপ মাহাতোর বক্তব্য ” আমাদের রাজ্য কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত মন্ত্রী, বিধায়ক কুড়মি বিরোধী, তারা যদি কেউ প্রাপ্তি হন তাদেরকে আমরা ভোটের মাধ্যমে উচিত শিক্ষা দেব । আদিবাসী কুড়মি সমাজের একটা ডেট লাইন দেওয়া আছে। ওই সময়টুকু আমরা অপেক্ষা করছি ” ।
কুড়মি সমাজের দাবিদাওয়া প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন ” আমাদের সরকার একেবারে প্রথম থেকেই কুড়মি জনজাতিদের আদিবাসী তালিকাভুক্তের দাবিতে কেন্দ্রের কাছে বারংবার দাবি জানিয়েছে । এটি সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের এক্তিয়ার ভুক্ত বিষয় । কুড়মি সমাজের এই দাবি প্রসঙ্গে বিজেপির কোন নেতাকে কোন মন্তব্য করতে দেখা যায়নি।
