আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

দেবাংশুর সমর্থনে প্রচারে বেরিয়ে সাংসদ রচনাকে তোপ অসিত মজুমদারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- হুগলি জেলা রাজনীতিতে এখন নাটকীয় অবস্থা । এই জেলার অন্যতম বহুল চর্চিত বিধানসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি গত তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে। সেই নিয়ে প্রথমে অভিমান করতে দেখা যায় বর্ষীয়ান এই বিধায়ক কে । পরে অবশ্য সেই অভিমান সামলে দলের এবারের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নামেন অসিত মজুমদার। এবং সেখানেই দলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন।

শুক্রবার ২০ মার্চ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সুগন্ধা অমরপুরে নিজের হাতে দেওয়ার লিখতে দেখা যায় অসিত মজুমদারকে । দলের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি বুঝিয়ে দিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি দলে সৈনিক হিসেবে ময়দান ছাড়ছেন না । সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথায় তার অভিমান গলে জল তার শরীরী ভাষায় স্পষ্ট ।

এদিন প্রচারে নামলেও হুগলির বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। অসিত মজুমদারের নাম না নিয়ে রচনা মন্তব্য করেন যে, প্রার্থীদের মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করা প্রয়োজন। এর পাল্টায় কড়া জবাব দিয়েছেন অসিত। সাংসদকে ‘তিন দিনের যোগী’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “তিন দিনের যোগী ভাতকে বলে অন্ন। ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না।”

অসিত মজুমদারের এই মন্তব্যে পরিষ্কার সাংসদ রচনার সঙ্গে তার বিরোধ এখনো ঘোচেনি । রাজনৈতিক মহল প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সাংসদের এই অম্ল মধুর সম্পর্ককে নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *