আজকের দিনেবাংলার আয়না

পুরানো ফর্মে অনুব্রত মণ্ডল, কর্মীদের কড়া দাওয়াই বীরভূমের কেস্টর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-আবারও চেনা মেজাজে দেখা গেল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল কে । রাজ্যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা ভোট , প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। গতকাল ১৯শে মার্চ বৃহস্পতিবার বোলপুরের ২২ নম্বর ওয়ার্ডে একটি রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানেই কর্মীদের করা দাওয়াই দিতে দেখা যায় অনুব্রত মণ্ডল কে । তিনি বলেন ভোটে লিড চাই নয়তো এনআরসির সময় কিছু করব না । অনুব্রত মণ্ডলের সভামঞ্চে উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা সহ আরো অনেকে ।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এই ওয়ার্ড থেকে বড় ব্যবধানে লিড পেতে হবে । তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সংগঠনকে আরো সক্রিয় করার জন্য বিশেষ নির্দেশ দেন । কেষ্ট মন্ডলের কথায় ” এই বিধানসভা নির্বাচনে নিড দিতেই হবে না হলে ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে আমরা কোন উদ্যোগ নেব না” । এনআরসি প্রসঙ্গ ট্রেনের তিনি জানান অতিথিদের বহু ক্ষেত্রে মানুষকে সাহায্য করা হয়েছে। কিন্তু ভোটে যদি লিড না আসে ভবিষ্যতের সেই ভূমিকা নেওয়া হবে না বলে ইঙ্গিত তার । সভা চলাকালীনই অনুব্রত স্থানীয় নেতা বিদ্যুৎ গায়েনের কাছে জানতে চান মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন ? বিদ্যুৎ গায়েনের বক্তব্য ” নিচুস্তরে অনেক নেতা সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন সে কারণেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ” এরপর অনুব্রত মণ্ডল বলেন ” আমরা যদি কোন ভুল করে থাকি তাহলে হাতজোড় করে ক্ষমা চাইছি । মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই ভোটের সমর্থন প্রত্যাশা করাটা স্বাভাবিক । ”

প্রসঙ্গত বিগত ২০২৪ লোকসভা নির্বাচনে বোলপুর পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডেই পরাজিত হয় তৃণমূল। যে কারণে আগামী বিধানসভা নির্বাচনে সেই ফলাফল নিজেদের অনুকূলে টানতে মরিয়া ঘাসফুল শিবির । সে কারণেই প্রতিটি ওয়ার্ডে জনসভা করিনি বৈঠক এবং ঘনঘন প্রচারের মাধ্যমে সংগঠন মজবুত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *