আজকের দিনেবাংলার আয়না

আবারো রাজ্যে বাস দুর্ঘটনা, এবার ঘটনাস্থল বেলুড়ে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো বাস দুর্ঘটনা দেখা গেল রাজ্যে । হাওড়া জেলার বেলুড়ের জি টি রোডে এই দুর্ঘটনাটি ঘটে । বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির । ঘাতক বাসটি ১২ সি রুটের বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। মৃতের নাম পরশুরাম যাদব। দুর্ঘটনার সময়ের সম্পূর্ণ ফুটেজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । কিন্তু হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ আটক করে। জানা যাচ্ছে ওই বাসটি ১২ সি রুটের বাস, যেটি পৈলান থেকে হাওড়া রোডে চলাচল করে । সিসিটিভি ক্যামেরায় দেখা যায় বাসটি ওই ব্যক্তিকে চাপা দেওয়ার পর বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায়।
দুর্ঘটনা ঘটার জেরে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় । ট্রাফিক পুলিশরা দ্রুত ওই যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।

রাজ্যে এখন প্রতিনিয়ত বাস দুর্ঘটনা ঘটেই চলেছে। এই সপ্তাহে গত ১৬ ফেব্রুয়ারি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে রেষারেষি করতে গিয়ে একটি বাস অন্য একটি বাসকে ধাক্কা মেরেছিল। দুর্ঘটনায় অনেকে আহত হয়েছিলেন । এছাড়া গত ১৯ শে ফেব্রুয়ারি বি টি রোডের উপর পানিহাটি ধানকল মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছিল । তারপর আবার বেলুর জিটি রোডে বাসের ধাক্কায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *