ফেডারেশনের শাস্তি বিতর্কের মাঝেই ওড়িশা ম্যাচে মোহনবাগান সমর্থকদের জন্য বড় ঘোষণা দলের
কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী ৬ই মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে চলতি আইএসএল এর চতুর্থ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান । সেই ম্যাচ ঘিরে বর্তমানে চলছে বেশ কিছু বিতর্ক। আই এস এল এর প্রথম ম্যাচ ১৪ই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান সমর্থকদের একাংশের নিয়ম-বিরুদ্ধ আচরণের জন্য ফেডারেশন ওড়িশা এএফসি ম্যাচে দর্শক শূন্য গ্যালারিতে খেলার নির্দেশ দিয়েছিল সবুজ মেরুন শিবির কে । তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে আংশিক গ্যালারি খোলার আকার সিদ্ধান্ত নেয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে । যা নিয়ে ফেডারেশনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার সেই বিতর্কের মাঝেই বড় ঘোষণা করা হলো মোহনবাগান দলের পক্ষ থেকে । ওড়িশা এফসির বিরুদ্ধে বিনামূল্যে প্রিয় দলের খেলা দেখতে পাবেন বাগান সমর্থকরা ।
আগামী ৬ই মার্চ শুক্রবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ওড়িশা এফসি । দর্শকরা বিনামূল্যে স্টেডিয়ামের প্রবেশ করতে পারবেন জানালেন দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন প্রত্যেক সমর্থকদের হাতে দুটো করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। সংবাদমাধ্যমকে সঞ্জীব গোয়েঙ্কা জানান ” হোলি ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে চলেছি। সমর্থকদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওড়িশা এফ সি বিরুদ্ধে প্রত্যেক সমর্থকের হাতে দুটো করে টিকিট দেওয়া হবে ” । দলের প্রতি সমর্থকদের ভালবাসা এবং আবেগকে সম্মান জানিয়েই এই উদ্যোগ বলে জানান মোহনবাগানের অন্যতম কর্ণধার ।
মোহনবাগান কর্তৃপক্ষ দলের জন্য এই উদ্যোগ ঘোষণা করলেও ক্রীড়া মহল এদিকে অন্য অংক দেখছে বিষয়টা নিয়ে । প্রথমত ফেডারেশনের পক্ষ থেকে মোহনবাগানকে যে শাস্তি দিয়েছে সেটা মেনে নিতে পারেনি কর্তৃপক্ষ। সেই কারণেই বিনামূল্যে দর্শকদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ধুকতে থাকা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মোহনবাগান ইস্টবেঙ্গল এর মত ক্লাবের ম্যাচেই দর্শক মাঠে আসছেন । সঞ্জীব গোয়েনকার এই সিদ্ধান্ত মোহনবাগানের সমর্থকরা দলের কাছে কতটা প্রিয় সেটাই ঘুরিয়ে ফেডারেশনকে বোঝানোর জন্য কর্মকর্তাদের এই উদ্যোগ বলে ধারণা বাংলার ক্রীড়ামহলের ।
