খারাপ খবর কেকেআরের জন্য, হর্ষিতের পর এবার ছিটকে গেলেন আকাশদীপ
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ শুরুর আগে চোট আঘাত সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। সর্বপ্রথম হর্ষিত রানা কোটা মরশুম এর জন্য ছিটকে যান। এছাড়া শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানা প্রথম পর্বের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না । যার কারনে আকাশদীপ কে বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল । কিন্তু চোটের কারণে গোটা আইপিএল থেকেই শিখতে গেলেন বাংলার হয়ে খেলা পেসার আকাশদীপ। এবারে নিলামে ১ কোটি টাকায় তাকে কিনেছিল কেকেআর , তবে তিনিও এবার ছিটকে গেলেন।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী চোটের কারণে আসন্ন আইপিএলের পুরো মরশুম মিস করতে চলেছেন আকাশদীপ । তবে তার কিভাবে চোট লাগল সেই বিষয়ে এখনো কিছু প্রকাশ্যে আসেনি। জাতীয় দলের হয়ে খেলা এই ফাস্ট বোলার বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে এখনো রিহ্যাব চালাচ্ছেন। কলকাতা নাইট রাইডার্স বিগত ১৯ শে মার্চ থেকে অনুশীলনের নেমে পড়েছে । কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেননি, আকাশদীপ। এই নিয়ে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্স এর এক কর্তা । তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে গোটা মৌসুমির জন্য আইপিএল থেকে শিখতে গিয়েছেন আকাশদীপ । তবে দলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি ।
বিগত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন আকাশদীপ। এইবার তাকে নিলামের দলে নিয়েছিল নাইটরা । আসন্ন আইপিএলে তার সার্ভিস পাবে না দল। সুতরাং টুর্নামেন্ট শুরুর আগেই নতুন চিন্তা যোগ হল নাইট শিবিরে ।
