আজকের দিনেবিশ্বভারত

অসমের দুর্ঘটনার কবলে বায়ু সেনার সুখোই, নিহত দুই পাইলট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দুর্ঘটনার মুখে সুখোই জেট। অসমের কর্বি আলং জেলায় ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান । বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর ভারতীয় বায়ু সেনা সূত্রে ।

সূত্রের খবর সুখোই যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে আকাশে উড়েছিল । আকাশে ওঠার কিছুক্ষণ পরেই রাডার এবং গ্রাউন্ড কন্ট্রোলের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির । ৫ই মার্চ সন্ধ্যা সাতটা ৪২ মিনিটের দিকে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির ।জোরহাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।IAF তাদের X হ্যান্ডলে গতকাল রাতেই বিমানের নিখোঁজ হওয়ার খবরটি জানিয়েছিল। এদিন ভোরে তাদের তরফেই নিশ্চিত করা হয় যে সুখোইটি ভেঙে পড়েছে। বিমানে থাকা দুই পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর এর মৃত্যু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা এক্স হ্যান্ডলে লিখেছে,‘দুই সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। নিহতদের পরিজনের প্রতি আমাদের সমবেদনা রইল।’

উল্লেখ্য সুখোই বিমান দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা এই প্রথম নয় এর আগে বিগত ২০২৪ সালের জুন মাসে দুর্ঘটনায় পড়েছিল সুখোই SU 30MKI. সে বার মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় পড়েছিল এই যুদ্ধবিমান। সে যাত্রায় পাইলটদের মৃত্যু হয়নি । সেবার পাইলট ও কো-পাইলট অক্ষত ছিলেন।কিন্তু এবার শেষরক্ষা হলো না। Sukhoi Su 30MKI দু’টি আসনের টুইনজেট ৪.৫ জেনারেশনের। আকাশপথে যুদ্ধে দাপট দেখাতে ব্যবহার করা হয় এই বিমান। রাশিয়ার তৈরি এই সুখোইয়ের বিমানের ডিজ়াইন। ভারতের HAL এই যুদ্ধবিমান উৎপাদন করে। ব্রহ্মোস মিসাইল ছুঁড়তে সক্ষম এই যুদ্ধবিমান। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে ২০০টিরও বেশি সুখোই জেট রয়েছে।

প্রসঙ্গত ২০০০ সাল নাগাদ রাশিয়াতে এই বিমান নির্মাণ শুরু হয়। সেই সময় ভারতই মস্কোকে এই বিমান বানানোর বরাত দেয়। ভারতীয় বায়ুসেনার কাছে ২০০২ সালে এই বিমানটি আসে। তারপর থেকেই এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *