তিলোত্তমা

ডিজি ও সিপি-র পর এবার অপসারিত ১২ জেলার এসপি ও কলকাতার ডিসি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটিয়াছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর ২৪ ঘণ্টার মধ্যেই আরও একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল কমিশন। মঙ্গলবার রাজ্যের ১২টি জেলার পুলিশ সুপার (SP) এবং কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে।
​কলকাতার স্পর্শকাতর এলাকা বলে পরিচিত সেন্ট্রাল ডিভিশনের নতুন ডিসি করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে।

জেলার নাম অপসারিত এসপি নতুন এসপি (আইপিএস ব্যাচ)

জেলা                           অপসারিত এসপি                          নতুন এসপি
বীরভূম                          আমনদীপ                                          সূর্যপ্রতাপ যাদব (২০১১)
ডায়মন্ড হারবার         বিশপ সরকার                                   ঈশানী পাল
কোচবিহার                   সন্দীপ কাররা                                    জসপ্রীত সিংহ (২০১৬)
মুর্শিদাবাদ                     ধৃতিমান সরকার                               সচিন (২০১৩)
পূর্ব মেদিনীপুর            পারিজাত বিশ্বাস                               অংশুমান সাহা (২০১২)
মালদহ                           প্রদীপকুমার যাদব                            অনুপম সিংহ
বারাসত                         প্রতীক্ষা ঝারকারিয়া                         পুষ্পা (২০১২)
বসিরহাট                       আরিশ বিলাল                                     অলকানন্দা ভোয়াল (২০১৭)
পশ্চিম মেদিনীপুর     পলাশ ঢালি                                         পাপিয়া সুলতানা (২০১৫)
জঙ্গিপুর                        হোসেন মেহেদি রহমান                   সুরিন্দর সিংহ (২০১৬)

​মুর্শিদাবাদ: বেলডাঙার অশান্তির পর ধৃতিমান সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কমিশন তাঁকেও সরিয়ে সচিনকে দায়িত্ব দিয়েছে।
​পূর্ব মেদিনীপুর: মাত্র কয়েক দিন আগেই দায়িত্ব পাওয়া পারিজাত বিশ্বাসকেও সরিয়ে দেওয়া হয়েছে।
​বীরভূম ও কোচবিহার: ভোটের আগে রাজনৈতিকভাবে উত্তপ্ত এই দুই জেলাতেও অভিজ্ঞ আইপিএস অফিসারদের নিয়ে আসা হয়েছে।
​নির্বাচন কমিশনের এই পদক্ষেপ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে। এক ধাক্কায় এতজন শীর্ষকর্তার বদলি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

এবার জেলা ও কমিশনারেট স্তরে একগুচ্ছ আইপিএস (IPS) অফিসারকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হলো। এই রদবদলে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এডিজি (ADG) পদে পরিবর্তন।
​কমিশনের নির্দেশিকা অনুযায়ী, দক্ষিণবঙ্গের নতুন এডিজি হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজেশকুমার সিংহ। তিনি ১৯৯৭ সালের ব্যাচের দুঁদে আইপিএস অফিসার। অন্যদিকে, একই ব্যাচের আরেক অভিজ্ঞ অফিসার কে জয়ারামন-কে উত্তরবঙ্গের এডিজি পদে নিয়োগ করা হয়েছে। প্রশাসনের শীর্ষ স্তরে এই রদবদল নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের বাড়তি সতর্কতা হিসেবেই দেখা হচ্ছে।

​এডিজি পদের পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ চারটি পুলিশ কমিশনারেটেও নতুন সিপি (CP) ও এসপি (SP) নিয়োগ করা হয়েছে:
​আসানসোল-দুর্গাপুর: এখানকার নতুন পুলিশ কমিশনার (CP) হলেন প্রণব কুমার।
​হাওড়া: হাওড়া পুলিশ কমিশনারেটের নতুন এসপি হিসেবে দায়িত্ব সামলাবেন অখিলেশ চতুর্বেদী।
ব্যারাকপুর: এই শিল্পাঞ্চলের নতুন এসপি পদে আনা হয়েছে অমিতকুমার সিংহ-কে।
​চন্দননগর: চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন এসপি হিসেবে নিযুক্ত হলেন সুশীলকুমার যাদব।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের কাজে সরাসরি যুক্ত থাকবেন এমন আধিকারিকদের নিরপেক্ষতা বজায় রাখতেই এই ধরণের রদবদল করা হয়। বদলি হওয়া আধিকারিকদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *