Accident-Eco park : সাত সকালে ইকো পার্কের কাছে দুর্ঘটনা ……
কিউ ইন্ডিয়া বাংলা :- নিউটাউন ইকো পার্কের সামনে এর দুর্ঘটনা । সাত সকালে ইকো পার্কের কাছে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি নিমন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা মারে এবং পরে ধাক্কা মারে ডিভাইডারে । যাত্রীসমেত গাড়িটি উল্টে যায় । আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সহ বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান চার চাকার গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন তাদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ । গাড়ি চালক ওই পুরুষটি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। প্রথমে ইকোপার্কের দু’নম্বর গেটের সামনে জায়গা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি এরপর এক নম্বর গেট থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি পুরো উল্টে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ এবং গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে । গাড়িতে থাকা ওই তিনজন এখন হাসপাতালে চিকিৎসাধীন ।
এর আগে ইকো পার্কের কাছে অনেক দুর্ঘটনা ঘটেছে । বিগত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিভাইডার ধাক্কা মেরে এক বাইক চালক পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়েছিল । পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এছাড়া গতবছর ২২শে সেপ্টেম্বর ২০২৫ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পুলিশ কনস্টেবলের। তারপর আজ ভোরে ফের এই দুর্ঘটনা । স্থানীয় মানুষজন ঘটনার ফলে আতঙ্কিত । এলাকাবাসীদের পক্ষ থেকে পুলিশি নজরদারি বাড়ানোর আবেদন করা হয়েছে ।
