আজকের দিনেভারত

শৌচালয়ে সন্তানের জন্ম দিল এক ছাত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-সহপাঠীদের সঙ্গে পরীক্ষা দিতে বসেছিল এক স্কুল ছাত্রী । ঘন্টাখানেক পরীক্ষা দেওয়ার পরে আচমকা ওই ছাত্রীর পেটের যন্ত্রনা শুরু হয় । শেষ পর্যন্ত ডায়াগোনাস্টিক সেন্টার এর শৌচালয়ের মধ্যেই সন্তানের জন্ম দেয় সে । তার বয়স মাত্র ১৬ বছর। তেলেঙ্গানার একটি আবাসিক বিদ্যালয়ের ছাত্রী সে । ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চলের শুরু হয়েছে ।

সূত্রের খবর এই ঘটনাটি ঘটে তেলেঙ্গানার নাগারকুরকুলের । স্কুলে পরীক্ষা দেওয়ার মাঝ পথেই তীব্র পেটে যন্ত্রণা অনুভব করে কিশোরী। বিদ্যালয়ের শিক্ষকরা তড়িঘড়ি ওই কিশোরীর পরিবারকে খবর দেন । পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল । চিকেন কার চিকিৎসকদের পরামর্শে নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। এবং এখানকার শৌচালয়ের মধ্যে সন্তানের জন্ম দেয় কিশোরী । সদ্যজাত সন্তানকে ময়লা ফেলার ডাস্টবিনে ফেলে দিয়েছিল ওই কিশোরী এবং তার মা । কিন্তু বিষয়টি ডায়গনস্টিক সেন্টার এর কর্মীদের নজরে আসতেই পুলিশে ফোন করে অভিযোগ জানান তারা।

এই নাবালিকা কিশোরী গর্ভবতী হওয়ার পিছনে কে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ । ওই কিশোরী এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করে পকসো আইনে মামলা ঋজু করা হবে কিনা সেটাও খতিয়ে দিচ্ছে তদন্তকারী পুলিশরা। তবে এ বিষয়ে ওই কিশোরী অথবা তার পরিবারের পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *