আজকের দিনেতিলোত্তমা

কলকাতা পুলিশের চাকরির প্রলোভনে বিপুল টাকা খোয়ালো এক পরিবার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – টাকা দিলে পাওয়া যাবে কলকাতা পুলিশের চাকরি। এই প্রলোভনে পা দিয়েই ধাপে ধাপে নয় লক্ষ টাকা পোয়ালেন এক পরিবার। সরশুনা থানা এলাকার ঘটনা এটি । ইতিমধ্যে পুলিশে অভিযোগ করেছে ভুক্তভোগী ওই পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ।

সূত্রের খবর সবসময় এলাকার এক গৃহবধূ কয়েকদিন আগে গাড়ি চালানো শিখতে বাড়ির কাছাকাছি একটি মোটর ট্রেনিং স্কুলে গিয়েছিলেন । সেখানে বিশ্বনাথ সাহা নামে এক ব্যক্তি সঙ্গে তার পরিচয় হয়। ইনি ওই মোটর ট্রেনিং স্কুলেরই প্রশিক্ষক। কথাবার্তার মাধ্যমে ওই মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক দাবি করেন টাকার বিনিময়ে কলকাতা পুলিশের চাকরি পাওয়া সম্ভব । এবার ওই গৃহবধূ তার নিজের ছেলের জন্য কলকাতা পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। বিশ্বনাথ সাহা নিউ আলিপুরের এস এন রায় রোডে সৌমেন সাহা রায় নামে আর এক ব্যক্তির সঙ্গে পরিচয় করান । তিনি নিজেকে লালবাজার পুলিশের অত্যন্ত ঘনিষ্ঠ লোক বলে দাবি করেন । এরপর থেকেই প্রতারণার জাল পাতানো শুরু হয়। কনস্টেবল এর চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নগদ ও অনলাইনের মাধ্যমে ধাপে ধাপে প্রথমে ৬ লক্ষ টাকা নেওয়া হয়। এবং পরবর্তীকালে সাব-ইন্সপেক্টর পদের লোভ দেখিয়ে আরো তিন লক্ষ টাকা হাতায় অভিযুক্তরা । মোট ৯ লক্ষ টাকার প্রতারণা হয়। জানা গিয়েছে ওই গৃহবধূ টাকা যোগাড় করতে নিজের এবং তার শ্বশুরবাড়ির সম্পত্তি ও বিক্রি করেন । দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির কোন খবর না আসায় সন্দেহ হয় পরিবারে ।

কিন্ত ততক্ষণে তাদের যা ক্ষতি হওয়ার ভয়ে গিয়েছে । তারা যে প্রতারণা শিকার হয়েছে তা বুঝতে পেরে অভিযুক্তদের কাছ থেকে টাকা ফেরত চায়। অভিযুক্তরা এই বিষয়ে কোন জবাব না দিলে পরিবারের পক্ষ থেকে শরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা । এবং ডিসি অফিসে অভিযোগ দায়ের করা হয় । পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের যোগ্য শাস্তি হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *