আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : গুজরাট টাইটানসের ঘরের মাঠে প্রতিপক্ষ বেঙ্গালুরু …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি বেঙ্গালুরুর সামনে। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আজকে গুজরাটকে হারাতে পারলেই তারা শীর্ষে পৌঁছে যাবে । অপরদিকে গুজরাট টাইটান্স ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তাদের লক্ষ্য প্রথম চারে ঢুকে পড়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ হাড্ডা হাড্ডি ম্যাচ হতে চলেছে এই দুই দলের মধ্যে।

গুজরাট টাইটানস বিগত ম্যাচে চেন্নাই সুপার কিংস এর ঘরের মাঠে তাদেরকে হারিয়ে এসেছিল । মুম্বাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে হারার পর চিপকে জয় পেয়েছিল তারা। জয়ের ধারাকে তারা অব্যাহত রাখতে চাইবে। গুজরাট টাইটানসের শুরুর দিকের কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না সাই সুদর্শন, তবে তিনি রানের মধ্যে ফিরেছেন যা স্বস্তি দিচ্ছে গুজরাটকে। এছাড়া অধিনায়ক শুভমন গিল, জোস বাটলার রানের মধ্যেই আছেন। তাদের বোলিং এর কথা বলতে গেলে কাগিসো রাবাডা ও প্রসিদ্ধ কৃষ্ণা শীর্ষ দুই উইকেট সংগ্রহকারী বোলার, বেঙ্গালুরু বিপক্ষে তারাই দলের অন্যতম ভরসা। তুলনামূলকভাবে মোহাম্মদ সিরাজ কিছুটা নিস্প্রভ। জয়ী দলে খুব একটা পরিবর্তন করার পথে হাঁটবে না গুজরাট টিম ম্যানেজমেন্ট ।

অপরদিকে আরসিবি এবারের আইপিএলের অন্যতম ধারাবাহিক দল। আটটি ম্যাচ খেলে তারা ছয়টি ম্যাচে জয় পেয়েছে। দলের ব্যাটিংয়ের প্রধান ভরসা সেই বিরাট কোহলি । ৩৭ বছর বয়সে এসেও তিনি একই রকম ভাবে দলের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত ম্যাচে তিনি নিজের আইপিএল ক্যারিয়ারের ৯০০০ রান পূর্ণ করেছিলেন। এছাড়া দেবদত্ত পাল্লিকাল বিগত দুই ম্যাচে ব্যাট হাতে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। বেঙ্গালুরুর ব্যাটিংয়ের চিন্তার বিষয় ফিল সল্টের বদলে খেলতে নামা জ্যাকব বেথেল পরপর দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। গুজরাটের বিপক্ষে তার প্রথম একাদশে থাকা নিয়ে যথেষ্ট সংশয় আছে । বেঙ্গালুরুর উইকেট রক্ষক ব্যাটার জিতেশ শর্মা এখনো পর্যন্ত এবারের আইপিএলের ব্যাট হাতে ব্যর্থ । তবে দল সেই কারণে সমস্যায় পড়েনি এখনো অব্দি। তবে জিতেশ কে ফর্মে ফিরতে হবে।
অপরদিকে বেঙ্গালুরর বোলিং লাইন আপ গত ম্যাচে দিল্লির বিপক্ষে তাদের এই সিজনের সেরা পারফরম্যান্স দেখিয়েছে । অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের দল দিল্লিকে তারা ৭৫ রানে অলআউট করে দিয়েছিল। সেই সাফল্যের প্রধান দুই কারিগর ছিলেন ভুবনেশ্বর কুমার এবং জোস হেজেলহুড। আরসিবির এখনো পর্যন্ত সর্বাধিক উইকেট সংগ্রহকারী ভুবি। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ভালো ফর্মে আছেন ।

এবার দেখার অপেক্ষা এটাই ঘরের মাঠে গুজরাট কঠিন প্রতিপক্ষ বেঙ্গালুরুকে হারাতে পারে কিনা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *