আজকের দিনেভারত

“মাথা নওয়াবে না ভারত”, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দিল্লী:- আজ ২২ এপ্রিল। ভয়ঙ্কর সেই নৃ্শংস ঘটনার এক বছর পূর্ণ হলো আজ। এই উপলক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। তিনি সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, যারা এখনও এই অপূরণীয় ক্ষতির সঙ্গে লড়াই করছেন। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, হত্যাকাণ্ডে নিহতদের দেশ কখনও ভুলবে না। পাশাপাশি পাকিস্তানের নাম না করে মোদির বার্তা— ভারত কখনও সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং জঙ্গিদের ঘৃণ্য পরিকল্পনাও কখনও সফল হবে না।

প্রধানমন্ত্রী এদিন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “গত বছর এই দিনে পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত নিরীহ প্রাণগুলোকে আমরা স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা যাবে না। এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল। জাতি হিসেবে, এই শোক ও সংকল্পের মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ। ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। জঙ্গিদের ঘৃণ্য পরিকল্পনা কখনও সফল হবে না।”

http://”India will not bow its head”, PM’s message on the anniversary of the Pahalgaon attack!

পহেলগাঁও হামলা এবং পরবর্তী সিঁদুর অভিযানকে স্মরণ করে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল ভারতীয় সেনা। সেনার পোস্টে প্রতিবেশী দেশকে মনে করিয়ে দেওয়া হয়— কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। তার পরিণতি হয় ভয়ানক। কার্যত পহেলগাঁওয়ের বর্ষপূর্তিতে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ছে সেনা। এদিন এক্স হ্যান্ডেলে একটি কার্ড পোস্ট করেছে ভারতীয় সেনা। সেখানে লেখা হয়েছে— “কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়।” তার ঠিক নিচেই লেখা, “ভারত কখনও ভুলবে না।” এইসঙ্গে পোস্টের ক্য়াপশানে লেখা হয়েছে— “যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়। ভারত ঐক্যবদ্ধ।”

গত বছর, ২২শে এপ্রিল, ২০২৫-এ, জঙ্গিরা পাহালগামের বৈসরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারান । জঙ্গিরা লোকজনের নাম ও ধর্ম জিজ্ঞাসা করে, তারপর নারী ও শিশুদের সামনেই তাদের গুলি করে। এই ঘটনাটি সমগ্র জাতিকে ক্রোধ ও শোকে আচ্ছন্ন করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *