আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

বিধানসভা ভোটের আগে ই দলবদল করে বিজেপিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অনেকদিন ধরেই জল্পনা চলছিল । আর সেই জল্পনাকে সত্যি করে বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী। একসময় শ্রাবণী কাশ্যপের স্বামী মৃন্ময় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া সঙ্গী ছিলেন । সেই ছায়াসঙ্গী সঙ্গ ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করলেন।

বিগত কিছুদিন আগে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং । তারপর থেকেই দলবদলের গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে ভোটের আগে সেই গুঞ্জনের ইতি বিজেপিতে যোগ ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । গতকাল জগদ্দল মেঘনা মোড়ে অর্জুন সিং এর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তারা। বিগত নভেম্বর মাসে  সর্বপ্রথম অভিযোগ করেছিলেন তৃণমূলের দ্বারা অবহেলিত অপমানিত তখনই তারা শিবির বদলের ইঙ্গিত দিয়েছিলেন । স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাদের গত কয়েক মাস ধরেই কাউন্সিলর শ্রাবণী এবং তার স্বামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছিল দলের। এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে তাদের ক্ষোভ ছিল দলীয় সিদ্ধান্তের প্রতি । তারপরে অর্জুন সিং এর হাত ধরে গতকাল ২০ মার্চ বিজেপিতে যোগদান এই দম্পতির ।

এখন প্রশ্ন ব্যারাকপুর জুড়ে এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলে ? এই বিষয়ে শাসক দল তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখন অব্দি পাওয়া যায়নি । প্রসঙ্গত ব্যারাকপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *