১১২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির , কোন কেন্দ্র কে লড়ছেন ?
কিউ ইন্ডিয়া বাংলা :- গত ১৫ ই মার্চ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ শহর একদিন পরেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এরপর আজ ১৯শে মার্চ ১১২ টি আসনে প্রার্থীদের নাম জানালো তারা। এখনো ৩৮ টি আসনে প্রার্থী ঘোষনা বাকি বিজেপির । দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট কে প্রার্থী করেছে রাজ্যের বিরোধীদল।
খড়গপুর সদর কেন্দ্রে টিকিট না পাওয়া হিরনকে শ্যামপুর আসনে প্রার্থী করা হয়েছে । সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে লড়ছেন । নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর থেকে লড়বেন আইনজীবী কৌস্তুভ বাগচী , প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক প্রার্থী হয়েছেন মাথাভাঙ্গা থেকে। মতুয়া গড বলে পরিচিত বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় বিদায়ী বিধায়ক যথাক্রমে অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুরকেই আবার টিকিট দেওয়া হয়েছে । জগদ্দল এর প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস রাজেশ কুমার
আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারিকে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে। যাদবপুর বিধানসভা থেকে টিকিট পেয়েছেন শর্বরী মুখোপাধ্যায় । কলকাতা জোড়াসড়ক কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা । রাজ্য বিজেপি সহ-সভাপতি তাপস রায় কে টিকিট দেওয়া হয়েছে, মানিকতলা কেন্দ্র থেকে। এগরা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী । বাঁকুড়া সদর কেন্দ্র থেকে পুনরায় টিকিট পেয়েছেন নীলাদ্রি শেখর দানা ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দুই দফায় আগামী ২৩ ও ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে । নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ই মে। এবার রাজ্যে পালাবদল হয় কিনা সেটাই এখন দেখার ?
