রাজনীতিআজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

TMC-Mamata : যারা এবার নির্বাচনে টিকিট পাননি তাদেরকে কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৯১ জন প্রার্থীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে ঘোষণা করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । যাদের মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ। অনেকেই এমন রয়েছেন, যাঁদের এই নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। তাঁদের অ্যাডজাস্ট করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

এবারের বিধানসভা নির্বাচনের জন্য দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং; এই ৩টি কেন্দ্র সমঝোতা করা হয়েছে GTA-এর অনীত থাপাদের সঙ্গে, সাংবাদিক সম্মেলনের শুরুর দিকে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক বিদায়ী বিধায়ক এবারে টিকিট পাননি। বাদ পড়েছে বেশ কিছু হেভিওয়েট মুখ। অভিনেতা কাঞ্চন মল্লিক , চুঁচুড়া বিধানসভার অসিত মজুমদার । ২৯১ জন প্রার্থীর মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ। আবার অনেকে এমন রয়েছেন যাঁদের মনে করা হয়েছিল হয়তো টিকিট পাবেন, কিন্তু তাঁরা টিকিট পাননি। অনেকেই এমন রয়েছেন, যাঁদের এই নির্বাচনে টিকিট দিতে পারেনি তৃণমূল। তাঁদের অ্যাডজাস্ট করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। “যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনও কাজে অ্যাডজাস্ট করব। তার যেন আমাকে ভুল না বোঝেন। কারণ, সব নির্বাচনেই কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়। কিছু কিছু পুরোনোকে অন্য কাজে লাগতে হয়। আশা করব সবাই দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন”, এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনকে “বিজেপির কমিশন” বলে কটাক্ষ তাঁর। তিনি বলেন, “বিজেপির কমিশনকে বলব ক্ষমা করবেন। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। রাজ্যে মুখ্যসচিব , স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ডিজি , এডিজি , সিপি সহ একাধিক প্রশাসনিক স্তরে বদল করেছে কমিশন। সেই নিয়ে তিনি কটাক্ষ করতে ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *