যুদ্ধ আবহে ফের ভূমিকম্প ইরানে
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্টারন্যাশানাল ডেস্ক :- যুদ্ধ বিধ্বস্ত ইরানে আবার ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ৪.১ । ৭ মার্চ ২০২৬ শনিবার সকালে তীব্র কম্পন অনুভূত হয় যুদ্ধবিধ্বস্ত ইরানে । অনেকে এটিকে পারমাণবিক পরীক্ষণ বলে আশঙ্কা করছেন তবে এই কারণ সুনিশ্চিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।
জানা গিয়েছে ইরানের উপকূলীয় বন্দর শহর আব্বাসের পশ্চিমাঞ্চলে ৪.১ তীব্রতার ভূমিকম্প হয় । সাত সকালেই এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে । আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন । ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল আব্বাস । স্থানীয় প্রশাসন দ্রুত নিরাপত্তা বর্জ্যলোচনা শুরু করেছে এখনো পর্যন্ত জীবনহানির কোন খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
প্রসঙ্গত এর আগে বিগত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় । সেবার ভূমিকম্পের উৎস স্থল ছিল সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে । এবারে জাগ্রস ফল্ট সিস্টেম বরাবর ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করা হয়েছে । তবে বিশেষজ্ঞদের মধ্যে এই ধরনের ভূমিকম্প ইরানের নিয়মিত হয় ক্ষতির পরিমাণ খুব বেশি হয় না।
