আজকের দিনেবাংলার আয়না

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও জালনোট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন । ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী । এই আবহের মধ্যেই রাজ্যে আবার বেআইনি কার্যকলাপের বাড়বাড়ন্ত দেখা গেল । নির্বাচনের প্রাক্কালে মালদাহ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে জাল নোট এবং আগ্নেয়াস্ত্র । পৃথক দুটি অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার জাল নোট, চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সূত্রের খবর গোপনভাবে খবর পেয়ে বেআইনি অস্ত্র উদ্ধারে নামে মালদহ জেলার চাঁচল থানার পুলিশ। তদন্তে নেমে সর্বপ্রথম আব্দুল বারেক নামে এক যুবককে উদ্ধার করা হয়। তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট পায় তদন্তকারী পুলিশ আধিকারিকরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল বারেক জানান শিলিগুড়ি থেকে এই জাল নোটগুলি পাচারের জন্য মালদহে আনা হয়েছে। এই জাল নোট কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য আনা হয়েছিল সেটাও পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্ত যুবকের সঙ্গে বড় কোন অপরাধীদের দল যুক্ত আছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত আব্দুল বারেক চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খান পাড়া এলাকার বাসিন্দা।চাঁচল থানার পৃথক একটি অভিযানে পুলিশ গোলাম রব্বানী এবং মিজানুর রহমান নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত দুইজনের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় । এই দুইজন বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে । পুলিশ ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভিন রাজ্য থেকেই এই অস্ত্রগুলি আমদানি করেছে এই দুই দুষ্কৃতী।

আজ ৪ মার্চ ধৃতদের মালদহ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে মালদহ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান তাদেরকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। জাল নোট এবং অস্ত্র কোন উদ্দেশ্যে আমদানি করা হয়েছিল সেটা পুলিশের পক্ষ থেকে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। দুটি পৃথক অভিযানে ধৃত তিনজন পূর্বে কোন অপরাধের সঙ্গে যুক্ত কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *