আজকের দিনেভারত

বিজেপি শাসিত তিন রাজ্য সহ বামশাসিত কেরলে শেষ এসআইআর প্রক্রিয়া, কোন রাজ্যে কত ভোটার বাদ গেল?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিজেপি শাসিত তিন ও বামফ্রন্ট শাসিত এক সহ চার রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ ৯৯ লক্ষ ৫৮ হাজার নাম। শনিবার ২১ শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও কেরলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই চার রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট ৯৯ লক্ষ ৫৮ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলেই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

কমিশনের সূত্রের খবর, মধ্যপ্রদেশের মোট ভোটার ৫.৩৯ কোটি। সেখানেই সবচেয়ে বেশি, প্রায় ৩৪.২৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রাজস্থানের মোট ভোটার দাঁড়িয়েছে ৫.১৫ কোটি। বাদ পড়েছে ৩১.৩৬ লক্ষ নাম। ছত্তিশগড়ের ১.৮৭ কোটি ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মুছে গিয়েছে ২৪.৯৯ লক্ষ নাম। এই তিনটি রাজ্যেই বিজেপির সরকার আছে। অন্যদিকে বামফ্রন্ট শাসিত রাজ্য কেরলের মোট ভোটার এর সংখ্যা ২.৬৯ কোটি এবং বাদ পড়েছে ৮.৯৭লক্ষ নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, মৃত্যু, ঠিকানা পরিবর্তন, বা একাধিকবার নাম থাকা- এ ধরনের কারণেই বেশিরভাগ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল করা হচ্ছে।

আগামী ২৮ শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে এখনো অনেক ভোটারের নথিগত সমস্যার নিষ্পত্তি হয়নি । সেই কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারা নিযুক্ত বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দেখার বিষয় এটাই পশ্চিমবঙ্গে কত নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *