খেলাআজকের দিনেভারত

জয় অব্যাহত ইস্টবেঙ্গল এর , দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে জয় দিল্লির বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি ইন্ডিয়ান সুপার লিগে পরপর দু’টি হোম ম্যাচ জিতল ইস্টবেঙ্গল । নর্থইস্ট ইউনাইটেড এফসি কে ৩-০ গোলে হারানোর পর স্পোর্টিং ক্লাব দিল্লিকে ৪-১ গোলে হারালো অস্কার ব্রুজোর ছেলেরা । আবারো জোড়া গোল করলেন ইউসেফ এজেজারি ।

আজকের ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ম্যাচের ৪ মিনিটে দিল্লিকে এগিয়ে দেন অগাস্টিন লালরোচনা । তিন মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান এডমুন্ড লালরিন্ডিকা । পরবর্তী গোলের সুযোগ আছে ম্যাচের ১১ মিনিটে । এডমুন্ডকে বক্সের মধ্যে ফাউল করে, দিল্লির এক ডিফেন্ডার । পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইউসেফ এজেজারি । প্রথমার্ধ শেষের আগে ইস্টবেঙ্গল গোলের ব্যবধান আরো বাড়ায় । ম্যাচের ৪০ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন সেই ইউসেফ। প্রথমার্ধের শেষে ৩-১ গোলে এগিয়ে থাকে লাল হলুদ শিবির।
প্রথমার্ধে মোট চারটি গোল হলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে কোন গোল হয়নি । ইস্টবেঙ্গল খেলোয়াড়দের মধ্যে একটু গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছিল । প্রথমার্ধের খেলায় যে ঝাঁঝ ছিল দ্বিতীয়ার্ধে তা গায়েব। অপরদিকে স্পোর্টিং ক্লাব দিল্লি অনবরত আক্রমণ করতে থাকে লাল হলুদ রক্ষণভাগে। তবে ভাগ্য আজকের ম্যাচে তাদের সহায় ছিল না । ম্যাচের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোলটি করেন মিগুয়েল । ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে ইস্টবেঙ্গল ।

এবারের আইএসএলে শুরুটা দুর্দান্ত করেছে লাল-হলুদ। সমর্থকরা বলছেন, এই দৌড় যেন না থামে মিগুয়েল-ইউসেফদের । দলের খেলায় খুশি কোচ অস্কার ব্রুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *