আজকের দিনেবাংলার আয়না

অভিনব কায়দায় হেরোইন পাচার, পুলিশের জালে অভিযুক্ত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বড় সাফল্য পেল কলকাতা পুলিশের এস টি এফ । গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার হিরোইন উদ্ধার করা হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে। টিফিন বক্স করে অভিযুক্ত হেরোইন নিয়ে যাচ্ছিল। ঘটনায় মোঃ সাবির শেখ নামে এক সন্দেহজনক মাদক পাচারকারীকে রায়গঞ্জ থানার শিলিগুড়ির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের মোট সাতটি হেরোইনের প্যাকেট উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, ধৃত সাবির এর বাড়ি মালদা জেলায় । মাদক কারবারের সঙ্গে যুক্ত গোয়েন্দারা সে বিষয়টা আগে থেকেই জানতো দীর্ঘদিন ধরে সন্দেহের তালিকায় ছিল সে । কিন্তু তার সম্পর্কে নিশ্চিত কোন তথ্য ছিল না । রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে তার ওপর নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা । অভিযুক্ত সাবির শেখ সেই সময় ওখান দিয়ে যাতায়াত করছিলেন তাকে দেখে সন্দেহ হয় সাধারণ পোশাক পরা অবস্থায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এস টি এফ এর তদন্ত দল ।

সাবিরের ব্যাগ থেকে লাল রংয়ের একটি প্লাস্টিকের টিফিন বক্স উদ্ধার হয় তল্লাশির সময়। প্রথমে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও টিফিন বক্স খুলে দেখা যায় তার ভিতরে সাতটি প্লাস্টিকের ছোট আকৃতির পাউচ রয়েছে। পাউচ খুলে দেখা যায় তার মধ্যে হেরোইন রয়েছে। তৎক্ষণাৎ উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত শুরু করেছে। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল অর্থাৎ এর উৎস কোথায় এবং এটি কোথায় যাওয়ার কথা ছিল ? সে সম্পর্কেও জানার চেষ্টা করা হচ্ছে । এই মাদক পাচারের আড়ালে অন্য কোন আর্থিক কেলেঙ্কারির ঘটনা যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ধৃত সাবির শেখ একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজ শুরু করেছে গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *