বাংলাদেশের, ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে সমর্থন পাকিস্তানের
কিউ ইন্ডিয়া বাংলাঃ- টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আজ ২১ শে জানুয়ারি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। গতকাল বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান ভারতের মাটিতে জোর করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না । বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে হবে নয়তো বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ। এবার বাংলাদেশের এই অবস্থানকে সরাসরি সমর্থন করল পাকিস্তান ।
মৌখিক ভাবে নয় একেবারে চিঠি লিখে আইসিসিকে জানিয়ে দিল পাকিস্তান । ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই চিঠির কোনও প্রভাব আইসিসির সিদ্ধান্তে পড়বে না। সূত্র মারফত জানা যাচ্ছে আইসিসি এখনও পর্যন্ত বিশ্বকাপের সূচিতে কোনো রদবদল করতে রাজি নয় অর্থাৎ, বিশ্বকাপে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। পাকিস্তানের চিঠিতে সেই সিদ্ধান্ত বদলাবে না আইসিসি । আইপিএল ২০২৬ এর আগে কেকেআর তাদের স্কোয়াড থেকে ছাঁটাই করে মুস্তাফিজুর রহমানকে । সেই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বেঁকে বসে বাংলাদেশ । বাংলাদেশ বোর্ড আইসিসির কাছে আবেদন জানায় আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করার জন্য। কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচ পড়েছে শ্রীলঙ্কায় । বিসিবির এই প্রস্তাব সরাসরি নাকচ করে আইসিসি।এবার বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যাবতীয় নাটকীয়তার আজকেই যবনিকা পতনের সম্ভাবনা ।
