আজকের দিনেবিশ্ব

Fly dubai : ফ্লাই দুবাই কাণ্ডে কড়া পদক্ষেপ, পাক-বাংলাদেশ সহ ৩১ দেশের পাইলট-ক্রুদের উপর নিষেধাজ্ঞা ইজরায়েলের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের (Fly dubai) বিমানে ওমানি পাইলটের হামলার ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নিল ইজরায়েল। পাকিস্তান, বাংলাদেশ-সহ ৩১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ (Fly dubai) দেশের পাইলট ও কেবিন ক্রুদের ইজরায়েলের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল।

 

সম্প্রতি দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের (Fly dubai) বিমানটি মাঝ আকাশে বড় বিপর্যয়ের মুখে পড়ে। অভিযোগ, ওমানি পাইলট হামাম আল-হামামি বিমানটিকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। (Fly dubai) বিষয়টি বুঝতে পেরে বাধা দেন কো-পাইলট স্মিত মচ্ছর। তখনই ককপিটে থাকা কুঠার দিয়ে স্মিতকে কোপান হামাম। গুরুতর আহত অবস্থাতেও কোনও মতে ককপিটের দরজা খুলে দেন স্মিত। এরপর যাত্রীরা ককপিটে ঢুকে হামামকে পাকড়াও করে হাত-পা বেঁধে ফেলেন। (Fly dubai) স্মিতের সাহসিকতা ও যাত্রীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে বিমানটি।

 

এই ঘটনার পরই নড়েচড়ে বসে ইজরায়েলের (Fly dubai) পরিবহন মন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়, যেসব দেশের সঙ্গে ইজরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, সেই সব দেশের নাগরিকরা, এমনকি দ্বৈত নাগরিকত্ব থাকলেও, কোনও বিদেশি বিমান সংস্থার পাইলট বা কেবিন ক্রু হিসাবে ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে (Fly dubai) পারবেন না। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, আফগানিস্তান, লেবানন, ইরাক, সিরিয়া, কাতার, বাংলাদেশ, সৌদি আরব, আলজেরিয়া ও টিউনিসিয়ার মতো ৩১টি দেশ।

 

জানা গিয়েছে, ইজরায়েলের এই নির্দেশ (Fly dubai) ইতিমধ্যেই মেনে নিয়েছে ফ্রান্সের এয়ার ফ্রান্স ও আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স। অন্যান্য সংস্থাগুলি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর। ফ্লাই দুবাই কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল ইজরায়েল। ৩১ দেশের পাইলট ও ক্রুদের উপর নিষেধাজ্ঞা (Fly dubai) সেই পদক্ষেপেরই অঙ্গ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *