Gyanesh Kumar : মকর দ্বার থেকে রাজঘাট! জ্ঞানেশের ইস্তফার দাবিতে টানা ৩ দিন পথে ইন্ডি জোট
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে টানা তৃতীয় দিন (Gyanesh Kumar) দিল্লির রাজপথে নামলেন রাহুল গান্ধীরা। মঙ্গল-বুধের পর বৃহস্পতিবার মধ্যাহ্নভোজ সেরেই বিক্ষোভে নামে ইন্ডি জোট, (Gyanesh Kumar) এবার তাদের গন্তব্য রাজঘাট। মঙ্গলবার সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল দিয়ে শুরু হয়েছিল ইন্ডি জোটের কর্মসূচি। কিন্তু কমিশন পর্যন্ত পৌঁছনোর আগেই ব্যারিকেড (Gyanesh Kumar) দিয়ে তাঁদের আটকে দেয় পুলিশ।
বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজনে (Gyanesh Kumar) ডাকেন। ওই মধ্যাহ্নভোজনের পরই রাহুল গান্ধী ঘোষণা করেন, জ্ঞানেশকে আমরা সরিয়েই ছাড়ব। তারপরই বাসে সওয়ার হয়ে যন্তরমন্তরের উদ্দেশে রওনা দেন বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার (Gyanesh Kumar) তৃতীয় দিনেও একই ছবি। মধ্যাহ্নভোজ সেরেই রাজঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন ইন্ডি জোটের সাংসদরা। ইতিমধ্যেই সাংসদ এবং দলীয় (Gyanesh Kumar) কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে বলে খবর। জ্ঞানেশের ইস্তফার দাবিতে নিত্যদিন নতুন নতুন কর্মসূচি পালন করছে ইন্ডি জোট। মকর দ্বার, যন্তরমন্তরের পর এবার রাজঘাটকে বেছে নিয়ে বিরোধীরা (Gyanesh Kumar) বোঝাতে চাইছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা।
