আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : শরতেই শীতের আমেজ! সেপ্টেম্বরে ২৫ বছরের রেকর্ড ভাঙল ঠান্ডা, এল নিনোই কি কারণ?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া, বাতাসে শরতের (Weather)আনাগোনা। তার মধ্যেই গত আড়াই দশকের সবচেয়ে শীতল রাত দেখল দেশ। যার জেরে জল্পনা তুঙ্গে, এল নিনোর সৌজন্যে এবার কি আগেই আসছে শীত? গতকাল রবিবার দিল্লির সর্বনিম্ন (Weather)তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২৫ বছরে সেপ্টেম্বরের দ্বিতীয় সর্বনিম্ন। বৃষ্টির পরে অস্বাভাবিক ঠান্ডা রাত, মেঘলা আকাশে শীত শীত(Weather) ভাব। এই ছবি দেশের নানা প্রান্তে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে। পাখার বেগ কমাতে হচ্ছে, এসি বন্ধ করতে(Weather) হচ্ছে।

 

অনেকেই মনে করছেন এর নেপথ্যে এল নিনো। কিন্তু আবহাওয়া (Weather)বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা ঠিক নয়। এই পারদ পতনের জন্য এল নিনো দায়ী নয়, দায়ী দেশজুড়ে দীর্ঘ বৃষ্টিপাত। তার ফলেই বাতাস ঠান্ডা হয়েছে। এর মানে এই নয় যে শীত তাড়াতাড়ি আসছে। তবে আগাম শীত(Weather) আনায় ভূমিকা না থাকলেও এই বছরের শেষে এল নিনো বড় প্রভাব ফেলতে পারে। কী এই এল নিনো? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে(Weather) পেরুর পাশে সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উত্তপ্ত হওয়াই হল এল নিনো। এর ধাক্কায় সমুদ্রের তাপমাত্রা ৪-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। ২ থেকে ৭ বছর অন্তর এর প্রভাবে সারা বিশ্বের আবহাওয়া প্রভাবিত হয়(Weather)।

 

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থার দাবি, এবার এল নিনো শুধু (Weather)আবহাওয়ার সূচক হয়ে থাকবে না, দেশের কৃষি, শক্তি, পরিবহণ ও খাদ্য সংকটে প্রবল প্রভাব ফেলবে। আশঙ্কা, নভেম্বর-ডিসেম্বরে এটি সবচেয়ে ভয়াল আকার নিতে পারে। সুতরাং সেপ্টেম্বরে ঠান্ডা(Weather) অনুভূত হলেও এখনই শীত আসছে না। এটি সাময়িক বৃষ্টিজনিত ঠান্ডা। তবে বছরের শেষে এল নিনোর ভয়াল রূপের জন্য তৈরি থাকতে হবে বলে সতর্ক (Weather)করছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *