Lakshmipathy Balaji : বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারত ‘এ’ দলের কোচ হলেন লক্ষ্মীপতি বালাজি!
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিদেশ সফরের আগে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের (Lakshmipathy Balaji)। ভারত ‘এ’ দলের হেডকোচ করা হল প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজিকে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে পুদুচেরিতে শুরু হচ্ছে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর (Lakshmipathy Balaji)।
কোচ হিসেবে বালাজির প্রথম অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে (Lakshmipathy Balaji)। তাঁর অধীনে ভারত ‘এ’ খেলবে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ। বোর্ডের তরফে দুই ফরম্যাটের জন্য দুটি আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে (Lakshmipathy Balaji)। লাল বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন দেবদত্ত পাড়িক্কল, ডেপুটি সাই সুদর্শন। সাদা বলের ফরম্যাটে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে (Lakshmipathy Balaji)।
জাতীয় দলের জার্সিতে ৩ ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা (Lakshmipathy Balaji) রয়েছে ৪৪ বছরের বালাজির। ২০০২ সালে অভিষেক, শেষ ম্যাচ ২০১২ সালে। ভারতের হয়ে ৮ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলেছেন (Lakshmipathy Balaji)। আইপিএলে KKR ও CSK-র বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
এদিকে এই সিরিজ শুরুর আগেই ভারত ‘এ’ শিবিরে বড় আপডেট (Lakshmipathy Balaji)। চোটের কারণে ছিটকে গিয়েছেন বিপ্রজ নিগম, তাঁর বদলি হিসেবে দলে এসেছেন অন্ধ্রের অফস্পিনার টি বিজয়। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে শর্তসাপেক্ষে রাখা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে, ফিটনেস টেস্ট পাশ করলেই তবেই চূড়ান্ত দলে জায়গা পাবেন তিনি( Lakshmipathy Balaji)।
