আজকের দিনেভারত

Earthquake: বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ সহ বিশাখাপত্তনম

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়াল্টেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি, আপুঘর এবং অন্যান্য এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। কম্পন অনুভূত হয়েছে বিশাখাপত্তনম সংলগ্ন অন্ধ্রপ্রদেশে। রবিবার এই ভূমিকম্প হয়। আজ ভোর ৫.৫ টার দিকে বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়াল্টেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি, আপুঘর এবং অন্যান্য এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS)-এর তথ্য অনুযায়ী, রবিবার ভোরের দিকে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হানে এবং বিশাখাপত্তনম শহরের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, ভূমিকম্পটি ভারতীয় সময় ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং এর উপকেন্দ্র ছিল বঙ্গোপসাগরে কাকিনাদা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির উপকেন্দ্রটি ১৬.৮০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৩৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ছিল। কোনও হতা হতের খবর নেই।

আনকাপল্লি, বিজিয়ানগরম, কাকিনাদা এবং কোনাসীমা জেলার কিছু অংশে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।বিশেষজ্ঞরা এটিকে অগভীর ভূমিকম্প হিসেবে অভিহিত করেছেন। তাঁরা জানিয়েছেন যে, ভূ-গাঠনিক পরিবর্তনের (স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট) ফলে সৃষ্ট এই কম্পন মৃদু প্রকৃতির হওয়ায় মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তাঁরা উল্লেখ করেন যে, ভৌগোলিক গঠন অনুযায়ী এই অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে স্থিতিশীল বলে বিবেচিত হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *