আজকের দিনেখেলাবিশ্বভারত

Debut-Vaibhav : অবশেষে ভুল থেকে শিক্ষা ! শচীনকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেক বৈভবের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ম্যানচেস্টার :- আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড মিলিয়ে তিন ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয়েছিল ১৫ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীকে। শ্রেয়স আইয়ারের নতুন ভারতও পায়নি জয়ের মুখ। সেই প্রতীক্ষার অবসান ঘটল ম্যাঞ্চেস্টারে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অবশেষে অভিষেক হল বিহারের সমস্তিপুরের বাঁহাতি তারকার। আর সাথেই ভেঙে গেল শচীন তেণ্ডুলকরের রেকর্ড।

গত কয়েকদিন ধরেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে একটাই প্রশ্ন – “এবার কি প্রথম একাদশে দেখা যাবে বৈভবকে?” আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে সুযোগ না পাওয়ার খেসারত দিতে হয়েছে দলকে। জয় আসেনি।

ব্রিটিশভূমে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মা রান পেলেও টপ অর্ডারের বাকিদের অবস্থা ছিল তথৈবচ। যা দেখে রেগে কাঁই হয়ে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের সাফ কথা, দুরন্ত ফর্মে থাকা বৈভবকে কেন বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে?

উত্তরটা মিলল ম্যাঞ্চেস্টারে। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়লেন বৈভব। এতদিন যে রেকর্ড ছিল শচীন তেণ্ডুলকরের দখলে।

এর পেছনে বড় কারণ আইপিএল। এবারের আইপিএলে বৈভবের ব্যাট কথা বলেছে আলাদা ভাষায়। ১৬ ইনিংসে ৭৭৬ রান! শুধু রান নয়, একসাথে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার – ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’, ‘অরেঞ্জ ক্যাপ’, ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ এবং ‘মোস্ট সিক্সেস’। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধেও তাঁর ব্যাটে ঝড় দেখেছে ক্রিকেট দুনিয়া।

সেই নজিরবিহীন পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছিল সে। তারকাদের ভিড়ে এতদিন জায়গা না মিললেও, শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ভুল শুধরে নিয়েছে।

আইপিএলের ‘বিস্ময় বালক’ এবার আন্তর্জাতিক মঞ্চে। ১৫ বছর বয়সেই দেশের জার্সিতে পা রাখা বৈভবের সামনে এখন নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। ভারতীয় ক্রিকেটের নতুন ভোরের নাম কি তাহলে বৈভব সূর্যবংশী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *