আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Dim Attack: ‘ডিম হামলা’ থেকে মুক্তি পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল, আগামীকালই শুনানির সম্ভাবনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- রাজ্যে পালা বদলের পর থেকেই সাধারণ মানুষের রোষের কবলে তৃণমূলের নেতা থেকে মন্ত্রীরা ডিম হামলার শিকার। এই হামলার হাত থেকে বাঁচতে তাঁদের হেলমেটকে আশ্রয় করতে হচ্ছে। এবার এই অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে বাঁচতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল তৃণমূল। দলের দুই বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং তিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তারা। সেই সঙ্গে প্রাক্তন শাসকদলের অভিযোগ, দলীয় কর্মীদের আক্রমণ করা হচ্ছে, দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে  ডিম হামলার শিকার হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। কয়েক দিন আগে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার সময় কুণাল ঘোষকে ডিম হামলা করা হয়।

চলতি মাসেই নিজের বিধানসভা কামারহাটিতে হামলার শিকার হয়েছিলেন মদন মিত্র। তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। জনস্বার্থ মামলায় এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করেছে তৃণমূল। সেইসঙ্গে গ্রেফতারের পর তৃণমূল নেতাদের দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর প্রতিবাদ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *