আজকের দিনেতিলোত্তমা

একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে নতুন আইনি বিতর্ক, মমতা-অভিষেককে আদালত অবমাননার নোটিস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্যালেন্ডারে ২১ জুলাই প্রতি বছর কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত হন। তবে বছরের পর বছর ধরে এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি, রাস্তার যানজট নিয়ে অভিযোগ উঠেছে।

এবার আদালতের বছরের পর বছর নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলাকে ঘিরে, তৃণমূল কংগ্রেস-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলের পক্ষে করা হয়েছিল সেই মামলা। মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছিল যে, বৃহৎ রাজনৈতিক সভা ও মিছিলের কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েন, তেমনি অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবার কাজও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

এই রাজনৈতিক সভার কারণে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, কোনও রাজনৈতিক সভার জন্য প্রধান সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য রাস্তার একটি অংশ খোলা রাখতে হবে। পাশাপাশি জরুরি পরিষেবার জন্য চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ভাঙচুরের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।এখন নজর রয়েছে তৃণমূল নেতৃত্বের জবাবের দিকে। আদালতের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *