আজকের দিনেতিলোত্তমা

রাজ্যে আসছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার বুথে বুথে নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ায় বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ কমিশন এবার ভিন রাজ্য থেকে উড়িয়ে আনছে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষককে। বিহার, তেলেঙ্গানা, দিল্লি এবং পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তের আইপিএস (IPS) আধিকারিকরা বাংলার আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর রাখবেন।
​মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, এবারের চ্যালেঞ্জ হলো সম্পূর্ণ ‘শান্তিপূর্ণ ও অবাধ’ নির্বাচন উপহার দেওয়া। আর সেই লক্ষ্যেই পর্যবেক্ষকদের সংখ্যা গতবারের তুলনায় একধাক্কায় প্রায় দ্বিগুণ করা হয়েছে।
​সাধারণ পর্যবেক্ষক: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে ১ জন করে মোট ২৯৪ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
​পুলিশ পর্যবেক্ষক: প্রতিটি জেলায় ২ জন করে মোট ৮৪ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিরাপত্তার তদারকি করবেন।
​ব্যয় পর্যবেক্ষক : ভোটের খরচে স্বচ্ছতা বজায় রাখতে এবার নিয়োগ করা হয়েছে ১০০ জন পর্যবেক্ষককে। আগামিকাল থেকেই ময়দানে পর্যবেক্ষকরা
​কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) থেকেই এই সমস্ত আধিকারিকরা নিজেদের দায়িত্বভার বুঝে নেবেন। সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় পৌঁছেই তাঁরা সাধারণ মানুষের জন্য যোগাযোগের ঠিকানা ও নম্বর প্রকাশ করবেন। ভোটাররা সরাসরি তাঁদের কাছে গিয়ে যেকোনো অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।
​শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে শুধুমাত্র পর্যবেক্ষক নিয়োগই নয়, কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি এবং মোতায়েনের ওপরেও বিশেষ নজর দেবেন এই আধিকারিকরা। মূলত ভিন রাজ্যের আধিকারিকদের নিয়োগ করার উদ্দেশ্য হলো সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *