আজকের দিনেগ্রীন রুম

গ্র্যামির মঞ্চে হাফপ্যান্টে জাস্টিন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন হলিউডের নামজাদা পপ গায়ক জাস্টিন বিবার। কিন্তু বিষয়টি এবার গান নয় গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে তিনি যখন পারফর্ম করতে উঠেছিলেন তখন তার পোশাককে ঘিরে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।

সূত্রের খবর , যে ঘটনার কথা এখানে বলা হয়েছে অর্থাৎ সেই গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে গান করার সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট এবং মোজা । আয়োজক ও উপস্থিত দর্শকরা তখন তাকে দেখে হতবাক হয়ে যান । কেউই আন্দাজ করতে পারেননি যে জাস্টিন বিবার এই ধরনের পোশাক পরবেন । এই অ্যাওয়ার্ডের অন্যতম প্রযোজক বেন উইনস্টন সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন “ওই অনুষ্ঠানে নিজের পোশাক সম্পর্কে কোন পরিকল্পনাই জাস্টিন বিবার কাউকে জানাননি । শুধু মঞ্চে উঠে তিনি গান গাইবেন এটাই ঠিক ছিল। “

প্রসঙ্গত জাস্টিনের নিজস্ব ফ্যাশন ব্রান্ড আছে । সেই ব্র্যান্ডেরই সার্টিন বক্সার শর্টস পরে পারফর্ম করতে গ্র্যামির মঞ্চে উঠেছিলেন তিনি । এই মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তার ব্র্যান্ডের প্রমোশনও হয়ে গেল । বিশ্বজুড়ে জাস্টিন বিবারের এই কীর্তি সমাজ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে । অনেক মানুষ এটিকে বিতর্কিত বলে মনে করছেন আবার অনেকে গায়কের এই কীর্তিকে সমর্থন করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *