২১ ফেব্রুয়ারি প্রকাশ হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ মেধাতালিকা
কিউ ইন্ডিয়া বাংলা: আজ ২১ ফেব্রুয়ারি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন । সরস্বতী পুজো, শনিবার-রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটির কারণে কমিশন এই তালিকা ছুটির আগে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যা বা রাতের দিকে তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীরা পছন্দ অনুযায়ী স্কুল নির্বাচন করতে পারবেন। এরপর সুপারিশের ভিত্তিতে যোগ্যদের চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। কমিশনের সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যোগ দিতে পারবেন।
মেধাতালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ার কারণ ছিল কিছু প্রার্থীর ক্যাটাগরি আপডেট ও পুনঃইন্টারভিউ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৫৪ জন প্রার্থী ইন্টারভিউ এবং তথ্য যাচাই করার সুযোগ পেয়েছিলেন।
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি। এ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।
