১১ বছর পর রঞ্জির ফাইনালে কর্নাটক, প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর
কিউ ইন্ডিয়া বাংলা:- ২০১৪-১৫ মরশুমের পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠল কর্ণাটক। সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ফাইনালে উঠলেন লোকেশ রাহুল, দেবদত্ত পাল্লিকালরা। অপরদিকে জম্মু কাশ্মীর বাংলাকে হারিয়ে প্রথমবারের জন্য রঞ্জি ফাইনালে উঠেছে । আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কর্নাটকের হুবলিতে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ সিজনের রঞ্জি ফাইনাল।
মূলত ব্যাটারদের দাপটেই সেমিফাইনালে উত্তরাখণ্ডকে সহজে হারিয়েছে কর্নাটক। প্রথম ইনিংসে কে রাহুলের দল পাহাড়সমান ৭৩৬ রান করে। কে এল রাহুল ১৪১, দেবদত্ত পড়িক্কল ২৩২ ও আর স্মরণ ১৩৫ রান করেন। জবাবে উত্তরাখন্ডের প্রথম ইনিংস ২৩৩ রানে শেষ হয়ে যায়। ৫০৩ রানের বড় লিড পায় কর্ণাটক। ফলো অন করানোর সুযোগ থাকলেও ব্যাটিং করে কর্ণাটক । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৩ রান করে তারা।আবারো সেঞ্চুরি করেন স্বরন। প্রথম ইনিংসে ১৩৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেন স্বরন রবিচন্দ্রন। কে এল রাহুল অপরাজিত থাকেন ৮৬ রানে । নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উত্তরাখণ্ড অধিনায়ক কুনাল চান্দেলা ইনিংস ডিক্লেয়ার করার ঘোষণা করেন । তাদের দলের রান ছিল ৬ উইকেট হারিয়ে ২৬০ । তাদের জেতার লক্ষ্যমাত্রা ছিল ৮২৬ রানের, ডিক্লেয়ার করার সময় তারা ৫২৬ রানে পিছিয়ে ছিল । রান চেজ করা সম্ভব ছিল না।
অপরদিকে বাংলাকে হারিয়ে নিজেদের রঞ্জি খেলার ৬৭ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে জম্মু কাশ্মীর। অভিমন্যু ঈশ্বরন – মহম্মদ শামিদের ৪ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন আকিব নবি – পরশ ডোগরারা। ক্রিকেটের অতি বড় বিশেষজ্ঞরা ভাবতে পারেনি জম্মু কাশ্মীর এর মতো দল ফাইনালে উঠবে । বড় নামী কোনো তারকা ক্রিকেটের তাদের দলে নেই । কঠোর পরিশ্রমের দৌলতে ফাইনালে উঠতে পেরেছে জম্মু কাশ্মীর। চারিদিকে প্রশংসার জোয়ারে ভাসছে তারা। সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে কর্নাটকের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন আকিব নবিরা , নেই দলে কে এল রাহুল, মায়াংক আগারওয়াল , দেবদত্ত পল্লিকাল , করুন নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণাদের মত নামী অভিজ্ঞ তারকা ক্রিকেটাররা আছেন ।
আগামী ২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কর্নাটকের হুবলিতে রঞ্জি ট্রফি ২০২৫-২৬ সালের ফাইনাল ম্যাচ শুরু হবে । এবার দেখার অপেক্ষায় কোন দল এবারে রঞ্জি ট্রফি জেতে?
