আজকের দিনেবাংলার আয়না

হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-র নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হোটেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর আসতেই আত্মহত্যা মানতে নারাজ পরিবার, তাঁরা খুনের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেছে।

মৃতার নাম সোনামণি বৈরাগ্য। পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সমস্যার কারণে বছর দেড়েক আগে তিনি কাজের সন্ধানে গুজরাটে যান এবং আহমেদাবাদের একটি হোটেলের রেস্তোরাঁয় পরিষেবা প্রদানকারীর কাজ করতেন। স্বামী মিঠুন বৈরাগ্য গ্রামেই থাকতেন।

গত ১৩ তারিখ বিকেল চারটে নাগাদ একটি অচেনা নম্বর থেকে বাড়িতে ফোন আসে। ফোনে জানানো হয়, হোটেলের একটি ঘর থেকে সোনামণির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে হতবাক পরিবার। তবে আত্মহত্যার কথা মানতে নারাজ মৃতার মা শেফালী কর্মকার। তাঁর অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। সেই অভিযোগ নিয়েই নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্বামী মিঠুন বৈরাগ্য জানান, রবিবার সকালে শ্যালকের কাছ থেকে তিনি খবরটি পান। তাঁর দাবি, স্ত্রী যেখানে থাকতেন সেখানে এক যুবকও থাকত এবং তাঁর সন্দেহ ওই যুবকের বিরুদ্ধেই। যদিও এখনও মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *