সামনেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা , একাধিক নতুন নিয়ম লাগু শিক্ষা সংসদের
কিউ ইন্ডিয়া বাংলা:- ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে স্কুলজীবনের শেষ পরীক্ষা। ২০২৫ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি স্কুল জীবনের শেষ পরীক্ষা দিতে চলেছে ৭ লক্ষ ১০ হাজার ৮১১ পড়ুয়া। । মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক নিয়ম আরোপ করেছে শিক্ষা পর্ষদ । যেগুলি অমান্য করলে বাতিল হতে পারে পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আগে জেনে নিন নিয়মগুলি।
প্রথমত, পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ধরা পড়লে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সংশ্লিষ্ট ছাত্র / ছাত্রীর পরীক্ষা বাতিল করতে পারেন ।
স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করা যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টারের পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে যা শেষ হবে দুপুর ১২টায়। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে তাদের।
এই পরীক্ষার উত্তরপত্রে বদল এসেছে । আর সেই কারণে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে লেখার জন্য অতিরিক্ত পৃষ্ঠা দেওয়া হবে না । উত্তর লিখতে হবে নির্দিষ্ট জায়গার মধ্যেই ।
পরীক্ষার্থীদের জন্য আরো একটি সুযোগ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন বেছে নিয়ে উত্তর লেখার সুযোগ থাকছে । দ্বিগুণ পরিমানে প্রশ্ন দেওয়া থাকবে । চারটি প্রশ্নের মধ্যে পছন্দ মতো দুটি প্রশ্ন এর উত্তর লিখতে পারবেন পরীক্ষার্থীরা।
