সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল
কিউ ইন্ডিয়া বাংলা:-নিজের প্রিয় মানুষটাকে নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন ? অথবা ছুটির দিনে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা ? মেট্রোতে যাবেন কি ? বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন মেট্রো সময়সূচি সংক্রান্ত আপডেট । আগামীকাল ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন আবার সরস্বতী পুজো। বদল হয়েছে মেট্রোর সূচিতে । জেনে নিন এখনই।
আগামীকাল ২৩ জানুয়ারি ব্লু ও ইয়েলো লাইনে কম ট্রেন চলবে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি ব্লু লাইনে ২৭২টি মেট্রোর বদলে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১২০টির পরিবর্তে ৯২টি ট্রেন চলবে। তবে শুক্রবার নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ২টি আপ মেট্রো চলবে। একনজরে চোখ বুলিয়ে নিন শুক্রবার মেট্রোর সময়সূচিতে।
ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫৪ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে।দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৪৩ মিনিটে।
মেট্রোর ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭.১৮ মিনিটে।
জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭.৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৮.৫৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে শেষ ট্রেন ছড়বে রাত ৯.১৮ মিনিটে।
